শিরোনাম

চোটের কারণে মাঠের বাইরে লুই গার্সিয়া

অ্যাটলেটিকো দে কোলকাতার সাপোর্টারদের কাছে দুঃসংবাদ। চোটের জন্য হয়তো এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে অ্যাটলেটিকো দে কোলকাতার সুপারস্টার লুই গার্সিয়াকে।

কোলকাতা টিমের ম্যানেজাত রজত ঘোষ দস্তিদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে হ্যাম্পস্ট্রিং-এ চোট পেয়ছেন গার্সিয়া। চোট সারাতে কমপক্ষে ৭ দিন সময় লাগবে। তাই আইএসএল-এ আগামী বেশ কয়েকটা ম্যাচে পাওয়া যাবেনা এই স্প্যনিশ বিশ্বকাপারকে।

তবে কোলকাতা দলের কোচ অ্যান্তনিয় হাবাস জানিয়েছেন গার্সিয়ার চোট সেরকম সিরিয়াস কিছুনা। কয়েকদিন বিশ্রাম নিলেই সম্পুর্ন ফিট হয়ে উঠবেন তিনি।  

0 comments: