শিরোনাম

স্নো চকলেট পায়েস

ছবি-গুগুল
ধীরে ধীরে  রান্নায় হাত পাকানো চলছে সুকন্যার। মা-বউদি-পিসি সবার থেকে রান্নার টিপস নিচ্ছে সে। ছোট একটা ডাইরিও দাদুর কাছ থেকে ম্যনেজ করা হয়ে গেছে, সেই সব উপদেশ  টুকে রাখার জন্য। ভেবে ভেবে ঠিক করেছে বড়দের থেকে শেখা রান্না নিজের মত করে করবে সে। ভাই ফোঁটায় ছোট ভাইকে নিজের হাতের তৈরি স্নো চকলেট পায়েস খাইয়েই ফোঁটা দেবে।

উপকরণ: মাখন ২টেবিল চামচ,মিল্কি বার চকলেট ৪টে ১০টাকার প্যাকেট,পায়েসের চাল ৩ কাপ,চিনি হাফ কাপ,দুধ ৪ কাপ,কিসমিস ৮টা,খেজুর বাটা ২ টেবিল চামচ,এলাচ হাফ চা চামচ,শুকনো মেওয়া ফল একটি কাপের চার ভাগের এক ভাগ।

রান্নার পদ্ধতি: চাল আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখতে হবে। একটা বড় পাত্রতে চকলেট গুলকে ভাল করে গলিয়ে নিতে হবে। তারপর স্বল্প আঁচে মাখন গরম করে জল ঝরিয়ে রাখা চাল ভেজে নিতে হবে হাল্কা করে। এরপর সেই পাত্রে চিনি এবং দুধ দিন। যতক্ষণ না চিনি সম্পূর্ণ গলে যায় ততক্ষণ নাড়তে থাকুন। চিনি মিশে যাওয়ার পর তারমধ্যে মেওয়া ও কিসমিস মিশিয়ে এরপর খেজুর,এলাচ গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে আরও ২ মিনিট কম আঁচে রাখুন। এবার গোলে যাওয়া চকলেটটি ওর মধ্যে মিশিয়ে দিন। যদি বেশি ঘন না হয় তাহলে গরম দুধ মিশিয়ে ভাল করে হালকা নাড়তে থাকুন। আগুন থেকে নামিয়ে ঠাণ্ডা করে বা ফ্রিজে রেখে জমিয়ে নিতে হবে। যেহেতু এর নামের আগে স্নো আছে তাই ঠাণ্ডা পরিবেশন করুন। এলাচ গুঁড়ো,মেওয়া দিয়ে পছন্দমতো সাজিয়ে দিন স্নো চকলেট পায়েস


********************

সুকন্যা মজুমদার
[লেখক পরিচিতি: ১৪ বছরের সুকন্যা পড়াশুনার বাইরে নাচ ও সিনেমা দেখতে ভালো বাসে। আর মাঝে মাঝে মাকে সাহায্য করার ফাঁকে রান্নাতেও হাত পাকানো চলছে।]

0 comments: