![]() |
| ম্যাচের নায়ক কেভিন লোবো। |
ইয়ে দীয়ালি,ফুটবল
ওয়ালি। আর এই দীপাবলীর সন্ধ্যায় বিশ্ব ফুটবল মঞ্চে ভারতীয় ফুটবলের দীপ জ্বালালো কেভিন লোবো।
ফাতোদরা স্টেডিয়ামে বিরতি অবধি আন্দ্রে স্যান্টোসের গোলে এগিয়ে ছিল হোম টিম গোয়া। এমনকি বিরতির পরও বেশ কিছুক্ষন ম্যাচের হ্রাস নিজেদের হাতেই রেখেছিল গোয়া এফসি। কিন্তু তারপরই শুরু হয় লোবো ম্যাজিক। ফিকরুর লব থেকে ডান পায়ে সুন্দর প্লেসমেন্টে সমতা ফেরান লোবো। তারপর আবার ৮১ মিনিট। বোর্জা ফার্নান্ডেজের লম্বা পাস হেড দিয়ে ক্লিয়ার করেন গ্রেগোরি। পেনাল্টি বক্সের বাইরে লোবোর পায়ে এলে, বুলেটের মতন শটে বিশ্বমানের গোলে কোলকাতাকে ২-১ গোলে জয় এনে দেয় ইস্টবেঙ্গলের গোয়ানিজ মিডফিল্ডার। জোড়া গোলের সুবাদে প্রথম ভারতীয় হিসেবে আইএসএল-এ একই ম্যাচে ২ গোল করার নজিরও গড়ে ফেললেন তিনি।
লুই গার্সিয়ার চোটের জন্য প্রথম থেকেই মাঝ মাঠের দায়িত্ব লোবোর হাতে তুলে দেন কোলকাতার কোচ আন্তনীয় হাবাস। আর সেই দায়িত্ব যথাযথ ভাবেই পালন করলেন এই ভারতীয় মিডফিল্ডার। ১ গোলে পিছিয়ে থেকেও অ্যাওয়ে ম্যাচে গোয়াকে ২-১ গোলে হারানোয় স্বাভাবিকভাবেই উচ্ছসিত গোটা কোলকাতা শিবির।
আজকের ম্যাচ জিতে এখনও অবধি লিগ তালিকার শীর্ষে আ্যটলেটিকো দে কোলকাতা। আর
পরাজিত হয়ে লিগ টেবিলের ৬ নম্বরে গোয়া। কোলকাতা জিতিয়ে আজকে ম্যাচের নায়কও কেভিন
পিটার লোবো।
গোয়া: সেডা,আর্নলিন,নারায়ণ,দেবব্রত,বেঞ্জেলুন,স্যান্টোস,গ্রাবিয়েল,ক্লিফোর্ড (নার্জারি),রবার্ট পিরেজ (ব্রুনো পিনহেইরো),পিটার কারভালহো,রান্টি (টোলগে)।
কলকাতা: এডেল বেটে,বিশ্বজিত,অর্ণব,জোসেমি,নাটো,সঞ্জু,মাতেয়ু (আর্নল কোন্দে),বলজিত,ফার্নান্ডেজ,ফিকরু।

0 comments: