কোচির জহরলাল নেহেরু স্টেডিয়ামে ১২৪ রানে ক্যারিবিয়ানদের কাছে
পর্যদুস্ত টিম ইন্ডিয়া।
প্রথমে ব্যাট করতে নেমে স্যামুয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ে (১১৬ বলে ১২৬
নট আউট) ৫০ ওভারের শেষে ৬ উইকেটে ৩২১ রান তোলে ক্যারিবিয়ান শিবির। জবাবে ভারতীয় দল
৪১ ওভারের মধ্যে ১৯৭ রানে অল আউট হয়ে যায়। আয়ারাম-গয়ারাম ভারতীয় ব্যাটসম্যানদের
মধ্যে একমাত্র শিখর ধাওয়ান (৯২ বলে ৬৮ রান) কিছুটা লড়াই করেন।
ম্যান অব দ্যা ম্যাচ মারলন স্যামুয়েল।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ৩২১-৬ (স্যামুয়েলস ১২৬ ন.আ, রামদিন ৬১, শামি
৪-৬৬)
ভারত ১৯৭ (ধবন ৬৮, স্যামুয়েলস ২-১০, ডোয়েন ব্রাভো
২-২৮)।

0 comments: