![]() |
গোলের পর ডেভিড ত্রেজেগুয়ে।
|
পুণে সিটি
২
এফসি গোয়া ০
শেষ
ম্যাচে ৫-০ গোলে হারার পর দারুন কামব্যাক করলো হৃত্বিকের পুণে সিটি এফসি।
পুণের
শ্রী শিব ছত্রপতি স্টেডিয়ামে গোয়াকে সোজাসুজি ২-০ গোলে হারিয়ে দিল ত্রেজেগুয়েরা।
যদিও সাশপেনশন থাকার জন্য মাঠে নামতে পারেননি গোয়ার মার্কি প্লেয়ার রবার্ট পিরেস ও
জান সেডা। পুণের হয়ে গোল দুটি ক্রেছেন ৪১ মিনিটে কাস্তৌরানিস এবং ৮১ মিনিটে ডেভিড
ত্রেজেগুয়ে।
আজকের এই
জয়ের দিনেই আরেকটি সুখবর পুণের সাপোর্টারসদের জন্য। হৃত্বিক রোশনের দলের ব্যান্ড
অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন আরেক বলিউড তারকা অর্জুন কাপুর। এখন থেকে পুণে
এফসি-এর অ্যাড ক্যাম্পেইনে হৃত্বিকের সাথে সাথে দেখা যাবে অর্জুন কাপুরকেও।
আজকের
হিরো অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন কনস্টাইনটিনোস কাস্তৌরানিস।
এফসি গোয়াঃ কাট্টিমানি, দেবব্রত রায়, বেঙ্গেল্লাওন, আর্নোলিন, আন্দ্রে
সান্তোস, নারায়ণ দাস, কার্ভালহো, ব্রুনো পিনহেইরো, মিগুয়েল(ফকরুদ্দিন ৭৬ মিঃ),
গ্যাব্রিয়েল ফার্নান্ডেজ(রোমিও ফার্নান্ডেজ ১৬ মিঃ), র্যান্টি মার্টিন(মিরোস্লাভ
স্লেপিককা ৬০ মিঃ)।
পুণে সিটিঃ
বেলার্ডি, ড্যানিয়েলে, সিরিল্লো(আন্দ্রেজ গঞ্জালেজ ৮৭ মিঃ), লেনি রডরিগেজ, ইসরাইল
গুরুং, ডেভিড ত্রেজেগুয়ে, ইভান বোলাডো(জন
গুসেনস ৮৩ মিঃ), অনুপম স্রকার,রাভানন, আশুতোষ মেহতা(মেহরাজউদ্দিন ৭৭ মিঃ)।
0 comments: