আজকের দুনিয়াতে
স্মার্ট ফোনের ব্যাবহার যতটাই মজাদার ঠিক ততটাই সমস্যার বিষয় হল দ্রুত চার্জ
ফুরিয়ে জাওয়া। সেই সমস্যাই দূর করতে
বাজারে এসে গেল প্রোন্টো পাওয়ার প্যাক। এর মাধ্যমে মাত্র ৫ মিনিটে চার্জ হয়ে যাবে
স্মার্ট ফোন। প্রোন্টো(প্রোমতুস- ল্যাটিন ) মানে দ্রুত,যেমন বিদ্যুতের মত দ্রুত। প্রোন্টো সংস্থার
মতে, আইফোন-৫ প্রোন্টোর মাধ্যমে মাত্র পাঁচ মিনিটে ফুল চার্জ
হয়ে যাবে।
প্রোন্টো আসলে কোন
মোবাইল চার্জর নয়,এ হল
ব্যাটারি পাওয়ার প্যাক। প্রোন্টো পাওয়ার প্যাকের দুটি মডেল বাজারে এনেছে,প্রোন্টো-৫ এবং প্রোন্টো ১২। ফুল চার্জ প্রোন্টো-৫(৪৫০০ এম এ এইচ) তিনবার
এবং প্রোন্টো-১২(১৩,৫০০ এম এ এইচ) আই ফোন-৫ এর মত ফোনের ব্যাটারি মোট ৯ বার চার্জ
দিতে পারে। দুটি মডেলকেই চার্জ দিতে সময় লাগে মাত্র ১ ঘণ্টা।
দুটি মডেলই এলুমিনিয়ামের
কেসে ঢাকা। নাইলন স্ট্র্যাপ, সুরক্ষা ক্যাপ ও এল ই ডি ইনডিকেটর যুক্ত। প্রোন্টো
পাওয়ার প্যাকে ২.০ ইউ এস বি পোর্ট আছে
(প্রোন্টো-৫ একটা পোর্ট এবং প্রোন্টো ১২ দুটো পোর্ট) ব্যবস্থা আছে।
বর্তমানে এর দাম রাখা
হয়েছে ৩,৬০০ টাকা। প্রোন্টো ১২-র দাম ৯,১০০ টাকা দাম হলেও শুরুতে ৬,০০০ হাজার টাকায় বিক্রি করা হবে ভারতে।
_0.jpg)
.png)
0 comments: