শিরোনাম

স্ত্রীর চেষ্টায় কামড়ানোর অভ্যাস ছাড়লেন সুয়ারেজ

ব্রাজিল বিশ্বকাপ রাতারাতি খলনায়ক বানে যাওয়া উরুগুয়ের স্ট্রাইকার অবশেষে মাঠে ফিরছেন। কামড়ানোর কুঅভ্যাস ছাড়ানোর জন্য স্ত্রীকেই আন্তরিক ধন্যবাদ জানালেন সুয়ারেজ।
বিশ্বকাপে গ্রুপ পর্বে ইতালির সাথে খেলায় ইতালির ফুটবলার চিয়েল্লিনিকে কামড়ে দেন সুয়ারেজ। সেই ম্যাচে উরুগুয়ে জিতলেও সুয়ারেজকে তার আচরণের জন্য চরম মূল্য দিতে হয়। তুমুল বিতর্ক সম্মুখীন হতে হয়। অবশেষে সাসপেন করা হলে,স্ত্রী সোফিয়া বালবিকে নিয়ে ছুটি কাটাতে যান সুয়ারেজ।
২৭ বছরের এই উরুগুয়ে স্ট্রাইকার নিজের আত্ম জীবনীতে বার বার ধন্যবাদ জানান নিজের স্ত্রী কে। সোফিয়া তাকে কাউন্সেলিং-এর মাধ্যমে বোঝান,মাঠে নেমে মেজাজ সংবরণ করতেই হবে সুয়ারেজকে। মনে করিয়ে দেন মেয়ে ডেলফিনার কথা,সে বড় হলে বাবার এই কাজ তার মনের ওপর কি প্রভাব ফেলবে?
সুয়ারেজ জানিয়েছেন স্ত্রী সোফিয়ার তাকে বোঝানোর ফলে এখন তিনি সম্পূর্ণ পাল্টে গেছেন। এর আগেও তিনি যতবার এই কাজটি করেছেন প্রতিবারই তা ছিল অনিচ্ছাকৃত এবং তা নিয়ে পরে তিনি অত্যন্ত অনুতপ্তও ছিলেন।


0 comments: