শিরোনাম

গুগলের নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০


মার্কেটে আসতে চলেছে গুগলের অ্যান্ড্রয়েড পরিবারের নতুন সদস্য ললিপপ ৫.০।

আগামী ৩রা নভেম্বর মার্কেটে পা রাখবে এই নতুন অপারেটিং সিস্টেমটি। তবে প্রথমে অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ পাওয়া শুধুমাত্র নেক্সাস৫ ও নেক্সাস৭ স্মার্ট ফোনের সাথে।


গুগলের ললিপপ ৫.০ এর নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজের নাম দেওয়া হয়েছে ‘মেটিরিয়াল ডিজাইন’। অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হল – এর ‘নোটিফিকেশন সিস্টেম’। স্ক্রিন লক্‌ থাকা অবস্থাতেই নোটিফিকেশন অ্যাক্সেস করা যাবে। কোনও অ্যাপ চলাকালীন নোটিফিকেশন এলে তা সেই অ্যাপের ওপরের দিকে ব্যানারের মতন দেখা যাবে। নোটিফিকেশন-এ ‘ডু নট ডিস্টার্ব’ অপশনও যোগ করা হয়েছে। অ্যাপ চলাকালীন ইনকামিং কল এবং মেসেজও অ্যাক্সেস করা যাবে। 

ললিপপ ৫.০-এ ‘দালভিক রান টাইম’ এর বদলে অ্যান্ড্রয়েড রান টাইম প্লাটফর্ম করা হয়েছে, ফলে ফোন অনেক ফাস্ট কাজ করবে এবং ব্যাটারিও অনেক কম খরচ হবে। 


‘প্রজেক্ট ভোল্টা’ নামক নতুন অপটিমাইজারের সাহায্যে ললিপপ ৫.০-এ ব্যাটারি ‘সেভার মোড’ কে আরও বেশী উন্নত করা হয়েছে। এছাড়াও ‘ব্যাটারি হিস্টোরিয়ান’ নামক ডেভেলপার টুল দিয়ে, কোন অ্যাপ কত পার্সেন্টেজ ব্যাটারি কন্সাম্পশন করছে তা খুব সহজেই কন্ট্রোল করা যাবে এবং ব্যাটারি লাইফ অনেক বেশী বাড়িয়ে তোলা সম্ভব হবে। 

মোবাইল বিশেষজ্ঞদের মতে অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ অ্যাপেল ৬ ও ৬ প্লাসের নতুন আইওএস অপারেটিং সিস্টেমকে কড়া চ্যালেঞ্জ জানাবে।
    

0 comments: