![]() |
| ছবি ও লেখাঃ তানিয়া চ্যাটার্জি |
[লেখক পরিচিতি: পরিবেশ নিয়ে মাস্টার্স। বেশ কিছু বছর সরকারি ও বেসরকারি সংস্থার সাথে যুক্ত ছিলেন। বর্তমানে সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত। নিজেকে তিনি সখের ফটোগ্রাফার বলেন ও ভ্রমণ হল একমাত্র নেশা]
আচ্ছা, স্ট্রিটফুড-এর বাংলা কি ? রাস্তার খাবার??? ইস্স্শঃ… কেমন শোনাচ্ছে না ?
যাই হোক, আপনারাই ঠিক করুন কি বলবেন। আমাদের
সবার প্রিয় ফুচকা, ঝালমুড়ি, রোল,
চাউমিন, ঘুগনি এই সব মুখরোচক খাবার গুলির
পরিচিত গণ্ডির বাইরে বেড়িয়ে চলুন একবার
দেখি থাইল্যান্ডের রাস্তায় কি পাওয়া যায়। স্ট্যাটিস্টিক বলছে থাইল্যান্ড পৃথিবীর
অন্যতম জনপ্রিয় স্ট্রিটফুড এর দেশ। থাই খাবারের জনপ্রিয়তা আজ আর সুধু থাইদের
মধ্যেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পরেছে সারা পৃথিবীতে।
![]() |
| সসেজ ও মিট বল |
ব্যাংককের রাজপথ থেকে গলি স্ট্রিটফুড সর্বত্র পাওয়া যায়। প্রতিটি
টুরিস্ট স্পটের মার্কেট গুলির চারিপাশে ও রাস্তায় খাবারের স্টলের ছড়াছড়ি। থাই
খাবার গুলির নাম কিন্তু বেশ খটমট। তবে
শোনা যাক কয়েকটা বিখ্যাত থাই পদের নাম, পদ-থাই (থাই নুডলস এর সাথে কিছু সবজি চিকেন বা
পর্ক), সম থাম (পেঁপে সালাদ), তম য়াম
সূপ ( কিছু হার্ব্স সহযোগে চিকেন, পর্ক, সীফুড ও কিছু সবজির অনবদ্য এক সূপ), পদ খী মাও ( আরও
একটা নুডলস –এর পদ) এবং আরও অনেক। মিষ্টি বা ঠাণ্ডা কিছু চাই
? সেটাও আছে।
ম্যাঙ্গো উইথ স্টিকি রাইস(আম এর সাথে ছোট-ছোট ভাত), কোকোনাট
আইসক্রিম (নারকোলের আইসক্রিম), বানানা প্যানকেক( কলার পাটিসাপটা), মিষ্টি দাম্প্লিং আর রকমারি জুস ও থাই ঠাণ্ডা চা
তো আছেই।
![]() |
| তম য়াম সূপ |
আরও রোমাঞ্চকর হতে চান থাই খাবার নিয়ে? খোজ করলে ভাজা পোরা পোকা-মকর, ফড়িং, আরশোলা আরও অনেক কিছুই পাওয়া যেতে পারে।
তবে এতটা সাহস আমি দেখাতে পারিনি।
![]() |
| সম থাম |
ব্যাংককের রাস্তায় নিজের রসনা তৃপ্ত করার পথে একটা ছোট চ্যালেঞ্জ
আছে কিন্তু। আর সেটা হছে ভাষা। রাস্তার
ধারের সব স্টল গুলিতে থাই ভাষাতে খাবারের নাম ও দাম লেখা। যা আপনার আমার কারোর
পক্ষেই বোঝা সম্ভব নয়। খাবার স্টলের লোক গুলি এক বর্ণও ইংলিশ বোঝে না। তবে উপায়? চিন্তা করার কিছুই নেই, আপনার পাঁচ-ইন্দ্রিয়কে যে সব চেয়ে বেশি আকর্ষণ করছে, সেটাই আপনার পছন্দ। চোখ বন্ধ করে স্বাদ কোরক গুলিকে উত্তেজিত করে জিভতে জলের ঢেউ তুলে একবার ব্যাংকক স্ট্রিট ফুড
হয়ে যাক।
![]() |
| পদ থাই |
বিদেশ ঘুরতে গিয়ে পকেট খালি তার ওপর পেট খারাপের ভয়? ভুলে যান সেসব। থাই স্ট্রিটফুড
খুবই সস্তা, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। যে কোনও বড় রেস্টুরেন্টকে চ্যালেঞ্জ দিয়ে দিতে
পারে রাস্তার ধারের ছোট ছোট খাবারের স্টল গুলি। এদের পরিচ্ছন্নতা দেখার মত। ব্যাংকক গেলে ১০ থেকে ১০০ থাই ভাত খরচা করে রাস্তার
এই ‘মজাদার’ খাবার গুলি টেস্ট করতে
ভুলবেন না যেন।
![]() |
| ম্যাঙ্গো উইথ স্টিকি রাইস |
কি ভাবছেন? এখন ব্যাংকক যাওয়া সম্ভব নয়? তার ও উপায় আছে। কলকাতাতে এখন
বেশ কিছু থাই রেস্টুরেন্ট খুলেছে। ব্যাংককের রাজপথে দাড়িয়ে স্ট্রিটফুড খাবার সেই
আনন্দটা উপভোগ না করতে পারলেও, কলকাতার বুকে এই সব থাই রেস্টুরেন্ট গুলি কিন্তু দুদের স্বাদ ঘোলে
মিটিয়ে দেবেই। তাহলে আর দেরী কিসের?
বল একসাথে “খাই খাই থাই থাই”।
![]() |
| কোকোনাট আইসক্রিম |







Interesting Thai food. ..... Give me more
ReplyDelete