![]() |
| উড়োতার |
বাংলাজিনঃ হঠাৎ উড়োতার
নাম কেন?
মৌপিয়াঃ উড়োতার যখন তৈরি করবো ভাবছি, নামটা কিছুতেই ঠিক করতে
পারছিলাম না। কিছু একটা অন্যরকম হবে কিন্তু ঠিক কি হবে মাথায় আসছিলনা। ভেবেছিলাম
রাখবো তারকাটা। তথাকথিত কাজকর্ম বাদ দিয়ে যারা নাটক নিয়ে মাতে তারা তারকাটা ছাড়া
আর কি হতে পারে।বন্ধুদের সাথে আড্ডার মজলিসেই চলছিল নাম রাখার পালা। তখনি হঠাৎ এক
বন্ধু বলে উঠল উড়োতার । ব্যাশ ভাল লেগে গেলো । আমাদের
‘অবজেকক্টিভস’ এর সাথেও মিলে গেলো। তাই উড়তারই ফাইনাল করে ফেললাম।
বাংলাজিনঃ নাটকের অনেক ধারা থাকতেও পথনাটিকাই কেন?
মৌপিয়াঃ নাটকের যে ঠিক কি কি ধারা আছে শুরুতে অতটা জানতাম না। তাই
প্রথমে মঞ্চেই নাটক করবো ভেবেছিলাম। কিন্তু আমাদের লক্ষ্য ছিল যত সম্ভভ বেশী
সাধারণ মানষের কাছে পৌছানো। সেক্ষেত্রে পথনাটিকাকেই আদর্শ মনে হয়ে
ছিল। তার সাথে টাকা-পয়সাটাও একটা বড় ব্যাপার ছিল। লোকজন সিনেমা বানানোর জন্য
ইনভেস্ট করতে পারে কিন্তু নাটকের কথা শুনলেই নৈবঃ নৈবঃ চঃ। তাই পথনাটিকাই সব দিক
থেকে ঠিকঠাক ছিল।
সুমন্তঃ এতে এক ঢিলে দুই পাখি মারা হল। বেশি লোকজনের কাছেও
পৌছালাম, আবার বিশাল অঙ্কের টাকাও লাগল না।
বাংলাজিনঃ শুরুর দিকে কাজের অভিজ্ঞতা আর এখনের কাজের মধ্যে তফাৎ
কতটা?
মৌপিয়াঃ প্রথম দিকে যখন কাজ করতাম তখন পথনাটিকা নিয়ে অভিজ্ঞতা
ছিলনা। আমাদের প্রোসেনিয়াম থিয়েটারের
অভিজ্ঞতাই ছিল বেশি। তখন আমাদের নাটকগুলো একটু বেশি স্টেজ ঘেসাও হত। কিন্তু যত দিন
যেতে শুরু করে কাজের মাধ্যমে অভিজ্ঞতাও বাড়তে থাকে। আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট আসে। এই জন্যই আমরা আমাদের গত বছরের সব প্রোডাকশানগুলি ‘রিপিট’
করি নতুন আঙ্গিকে। যাতে ওগুলো আরও পথ চলতি মানুষের মনযোগ কাড়তে পারে।
![]() |
| কাজ চলছে ঊড়োতারের |
সুমন্তঃ আগে আমাদের পাবলিসিটি বা ‘রিচ’
খুব একটা ‘স্ট্রং’ ছিলনা। যখন কোথাও ‘পারফর্মেন্স’ করতাম
তখন আশেপাশের কিছু লোকজন দাঁড়িয়ে দেখল, ব্যাশ ওইটুখানি। কারণ তখন আমরা দর্শকদের
সাথে ঠিকঠাক ‘কমিউনিকেট’ করতে পারতামনা। তাই
তাদের ‘ফিডব্যাকটা’ও জানতে
পারতাম না। তবে আস্তে আস্তে আমরা দর্শকদের সাথে ‘শো’-এর
আগে ও পরে ‘কমিউনিকেট’ করতে শিখি। ‘স্যোশাল
নেটওয়ার্কিং সাইট’-এর মাধ্যমে আমাদের প্রচারও বাড়তে থাকে। ফলে
দর্শকদের ‘ফিডব্যাকটা’ও
আগের থেকেও অনেক বারে। বিভিন্ন জায়গা থেকে ‘কল-শো’
আস্তে শুরু করে। চেনা ‘সার্কেল’ এর বাইরে থেকেও
নতুন ‘মেম্বারদের’ আমরা
পাই।
বাংলাজিনঃ আচ্ছা নাটক নিয়েই কাজ করার কথা মাথায় এল কেন?
মৌপিয়াঃ আমার নাটক চর্চা আমার মায়ের কারণে। ছোট বেলা থেকেই খুব
আড্ডা মেরে বেড়াতাম। তাই মা যখন আমাকে নাটকের
দলে ঢুকিয়ে দেয় তখন আমার ক্লাস ৮। সেই শুরু। ওখানে প্রোসেনিয়াম
থিয়েটারে ছোট ছোট চরিত্রে অভিনয় করতাম। আমার প্রথম ‘রোল’
ছিল ‘মা কালির’। তার পর নেহেরু চিলড্রেন্স মিউসিয়ামে ভর্তি হই। ওখান থকেই নাটকের
প্রতি খিদেটা বারে। তারপর দেখতে দেখতে ৮ বছর হয়ে গেলো।
সুমন্তঃ পড়াশোনার পর হিউমান রিসোর্সে-এ কাজ শুরু। মাইনে ছিল বেশী কিন্তু ‘সোসিও-কালচারাল
ক্রাইসিস’-এর অভাব বোধ করছিলাম আরও বেশি করে। আর নিজের ভাল লাগার জায়গাথেকে আরও বড় কিছু করার ইচ্ছেটাত ছিলই। তাই অনেক দিন ধরেই একটা ‘প্লাটফর্ম’ খুঁজছিলাম,যার জন্য চাকরিটা ছাড়া যায়।
এই ‘সিচুয়েসানে’ আলাপ হল মউ-এর সাথে। তৈরি হল উড়োতার। ব্যাশ সর্বক্ষণের সঙ্গী হলাম।
![]() |
| সুমন্ত সরকারঃ ভাইস প্রেসিডেন্ট@ঊড়োতার |
বাংলাজিনঃ আচ্ছা চাকরি ছাড়াটা বড় ‘রিস্ক’ হয়ে যাবে মনে হয়নি?
সুমন্তঃ ‘রিস্ক’টা খুব একটা ‘ফ্যাক্টর’ ছিলনা। কারন আমি জানতাম আমার দ্বারা শুধু টাকার জন্য
কাজ করা জাষ্ট হবেনা। কিন্তু চেষ্টা না করে শুধু আফসোস করতে পারবোনা বলেই এগিয়ে
এসেছিলাম উড়োতারে। মন দিয়েই কাজটা শুরু করে ছিলাম। তখন ও একশো শতাংশ দিয়েছি আজও
একশো শতাংশই দিচ্ছি।
বাংলাজিনঃ উড়োতারে কি শুধুই ভালবাসা? কিছু খারাপবাসা নেই ?
সুমন্তঃ মন থকে ভালবাসাটা আজও অনেকের মধ্যেই নেই।
বাংলাজিনঃ মন থকে ভালবাসা নেই বলতে? কেন এরকম মনে হচ্ছে?
সুমন্তঃ বেশ কয়েকটা কারণ আছে। যেমন উড়োতার লাইমলাইটে আসার একটা
সিঁড়ি। সেটাও অনেকে ব্যাবহার করতে চায়। শখের থিয়েটার করার হটাৎ ইচ্ছা। শুধু সেই
কারণেই অনেকে আসে। এছাড়াও মেয়েবাজি ও ছেলেবাজি করার অবাধ সুযোগ রয়েছে। তবে
সংখ্যাটা খুবই নগণ্য। কিন্তু আমি মন থেকে চাই আমাদের দলের সবাই উড়োতারকে মন থেকেই
ভালবাসুক।
![]() |
| মৌপিয়া ব্যানার্জি: প্রেসিডেন্ট@উড়োতার |
বাংলাজিনঃ উড়োতারের সদস্য কত এখন? আর উড়োতারের ‘টার্গেট
অডিয়েন্স’ করা?
মৌপিয়াঃ আমাদের দলের টোটাল স্ট্রেংথ অফিসিয়ালি ২২জন। আর আমাদের টার্গেট অডিয়েন্স
হলো যারা রেগুলারলি থিয়েটার দেখে না। যারা রোজকার জীবনে এত ব্যাস্ত যে
নাটক চর্চার সময় তাদের কাছে নেই। শুধু কাজ ও কাজ। তাই আমরা পথনাটক করি, এবং এমন ইস্যুর
ওপর ফোকাস করি যেগুলো প্রতিদিনের জীবনে উপেক্ষা বা আপাত অর্থে গুরুত্বহীন মনেহয়।
বাংলাজিনঃ এইবার কিছু ব্যাক্তিগত প্রশ্ন করা যাক। আলাপ –
উড়োতার – প্রেম সব কি একই সাথে হল না ধাপে ধাপে?
সুমান্তঃ বেশির ভাগ ভালবাসাই তো পা থেকে শুরু হয়ে মাথায় শেষ হয়। আমাদের ক্ষেত্রে কিন্তু
ব্যাপারটা অন্যরকম ছিল। কমন ভাল লাগাটাই ভালবাসা হিসেবে প্রকাশ পেলো।
মৌপিয়াঃ কাজই আমাদের প্রেম, প্রেমই
আমাদের কাজ তাই একসাথে আছি। আশাকরি থাকবও। বাকিটা সময় বলবে।
![]() |
| পাঁচ ফোড়ন |
বাংলাজিনঃ আচ্ছা এইবার পাঁচ ফোড়ন নিয়ে কিছু?
সুমন্তঃ রান্নার বদলে সংস্কৃতিতে ফোড়ন দেব ।
মৌপিয়াঃ বাকিটা বুঝতে গেলে আগে ঠেলা খেতেই হবে।
সুমন্তঃ (হেঁসে) এখন এতোটাই থাক, বাকিটা ক্রমশ প্রকাশ্য।
বাংলাজিনঃ উড়তারের ফিউচার প্ল্যান কি?
সুমন্তঃ আমাদের চিন্তা আমদের কথা বেশি সংখ্যক মানুষের কাছে পৌছে
দেওয়া।
মৌপিয়াঃ যা করছি সেটাকেই ব্যাপক আকারে করা।
***********************************






valo laglo khub valo laglo. mone pore jai onek aage Spring Fest e amader group ke kichuta lengi merai baire rakha hoyechilo. Holir din seta. Amra sei rong makha obostha te Kharagpur golbazar More e vikari hoye vikhha cheyechium. anek valobasa peychilum poth cholti dorshoker katchh theke. eto kotha ei jonnye bol lam ei jonnyo je eta bole ekhono gorbo bodh kori je Poth natika i asol ebong soktisali madhyom jekhane dorshok ke kon stage light dress esob diye biassed kora hoy na. Eta eto interactive je loke apne aap involve hoye jai.
ReplyDeleteurotarer sob sodosyo, Moupiya ebong Sumonto ke suvasis janai.