![]() |
| ম্যাচের সেরা কোন্দওয়ানি মতঙ্গা। |
মুম্বই
এফসি ০
নর্থইস্ট
ইউনাইটেড ২
মুম্বই-এর
ডি.ওয়াই পাটিল স্টেডিয়ামে স্কোর লাইন যাই হোক না কেন নাটকীয় মূহুর্ত ছিল ম্যাচের
পরতে পরতে। ম্যাচের শুরুতেই শুরু হয় নাটক। শুরুর ৭ মিনিটের মধ্যেই মুম্বই-এর
মর্টিজ আর নর্থইস্ট-এর কান্সার মধ্যে জোরদার ধাক্কা লাগে। মর্টিজ মাথায় ব্যান্ডেজ
বেঁধে মাঠে ফিরে আসলেও কান্সা আর নামতে পারেননি।
দারুন
শুরু করে মুম্বই এফসি। বিরতি অবধি নিজেদের পায়ে বল পজেশন বেশি রেখে একের পর এক
আক্রমন হানে নর্থইস্ট-এর পেনাল্টি বক্সে। এক সময় মনে হচ্ছিলো পুণে ম্যাচের রিপিট
টেলিকাস্ট হতে চলেছে এই ম্যাচটাও। কিন্তু গোলের দরজা খুলতে ব্যার্থ হয় রনবীর
কাপুরের দল।
প্রথমার্ধের পর আবার এক নাটকীয় মুহুর্ত। বিরতির পর মুম্বই
দশ জনে মাঠে নামে। লিউনবার্গ সাইডলাইনের ধারে অপেক্ষা করছিল পরিবর্ত হিসেবে নামবে
বলে। কিন্তু রেফারি লিউনবার্গকে না নামিয়েই খেলা শুরু করে দেয়। ফলে মিনিট খানেক
মুম্বইকে দশ জনেই খেলতে হয়।
৫৭ মিনিটের মাথায় কোকের দূরন্ত লব থেকে গোল করে নর্থইস্টকে এগিয়ে দেয় কোন্দওয়ানি
মতঙ্গা। ৭৩ মিনিট নাগাদ হ্যাম্পস্ট্রিং-এ চোট পেয়ে মাঠ ছারেন লিউনবার্গ। ইতিমধ্যে
পিটার রিড ৩টে প্লেয়ার পরিবর্তন করে ফেলায় আবার ১০ জন হয়ে যায় মুম্বই বাহিনী। পরের
মুহুর্তেই নাটক আরো জমে ওঠে। মুম্বই-এর আরেক
বিদেশী প্লেয়ার পাভেল সিমোভস পর পর দুটো হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে ১১
জনের বিরুদ্ধে ৯ জন হয়ে যায় মুম্বই এফসি। সেই সুযোগে ম্যাচ পুরোপুরি নিজেদের পকেটে
পুরে নেয় কাপদেভিয়ারা। এক সময় নর্থইস্ট ইউনাইটেড-এর দখলে বল পজেশন দাঁড়ায় ৭৮
শতাংশ। তারই ফলস্বরূপ অ্যাডেড টাইমে রনবীর কাপুরকে আরেকটি গোল উপহার দেয় জন
আব্রাহাম। গোলটি করেন কান্সার পরিবর্তে নামা ফেলিপে দে কাস্ত্রো।
আজকের
জয়ের পর লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো কাপদেভিয়ারা। ম্যাচের সেরা নির্বাচিত
হয়েছেন কোন্দওয়ানি মতঙ্গা।

0 comments: