ইউরোপীয়
ফুটবল ক্লাবগুলির ন্যায় ম্যাচের দিনই সকালে অ্যাটলেটিকো দি কলকাতার গুয়াহাটি
পৌঁছনোর কথা ছিল। কিন্তু সেই
পরিকল্পনায় আপাতত জল ঢেলে দিল ইন্ডিয়ান সুপার লিগের আয়োজক কমিটি।
কমিটির তরফ
থেকে সাফ জানিয়ে দেওয়া হয় যেভাবেই হোক অন্তত ম্যাচের আগের দিন নর্থ ইস্ট
ইউনাইটেডর বিরুদ্ধে খেলতে গুয়াহাটি পৌঁছতেই হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে৷কারণ
ম্যাচের দিন বিমান পৌঁছতে দেরি করলে অথবা হোটেল নিয়ে কোনও সমস্যা হলে সংগঠকদের
পক্ষে তার তাৎক্ষনিক সমাধান করা অসম্ভব হবে।

0 comments: