![]() |
| ছবি-গুগুল |
টানা ৫৫টি বছরের একটা বছরও এমন যায়নি
অপর্ণার কাছে দাদা অনিল ফোঁটা নিতে আসেননি। বোনের কাছে থাকবেন বোলে অবসরের পর বাড়ী
ও কিনেছেন এক পাড়ায়। দাদা বোনের ভাব নিয়ে সকলে এক সময় ঠাট্টা করলেও, এখন সম্পর্কটা প্রায়
প্রবাদেই দাঁড়ীয়ে গেছে। মায়ের হাতের রান্না বড় তৃপ্তি কোরে খেতে দেখেছেন দাদাকে।
তাই মায়ের বানানো লেবু ভাত দিয়েই পরিবেশন শুরু করবেন বলে ঠিক করেছে অপর্ণা।
![]() |
| ছবি- গুগুল |
উপকরণ: সেদ্ধ চাল দুই কাপ,মাখন
৫০ গ্রাম,লেবুর রস ২ টেবিল চামচ,স্বাদমতো
নুন,চিনি ১ চা চামচ।
প্রণালী: ফ্রাইংপ্যানে মাখন দিয়ে তাতে সামান্য নুন
দিয়ে একটু ভেজে নিন। এবার এটি নামিয়ে রেখে কড়ায় সেদ্ধ চাল দিয়ে তাতে লেবুর রস,চিনি
দিয়ে ভাল করে নাড়ুন। এবার মাখন ও নুনের মিশ্রণ উপর থেকে ভাতের উপর ছড়িয়ে দিন।
চাইলে মাখনের সঙ্গে চাল আগে মিশিয়ে তাতে অন্য উপকরণ ও মিশিয়ে নিতে পারেন। গরম
গরম পরিবেশন করুন।
****************************
![]() |
| ছবি ও লেখাঃ প্রিয়াংকা দাশ |
[লেখক পরিচিতি:
বাংলা ও মাস কমিউনিকেশন নিয়ে মাস্টার্স। বর্তমানে স্ব-নিযুক্ত
কাজের সাথে যুক্ত। এছাড়াও লেখা-লেখির নেশা ছোট থেকেই। আর ভালবাসেন নিত্য নতুন
রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে।]

.jpg)

0 comments: