মোটোরোলার ২১ মেগাপিক্সেলের স্মার্টফোন
স্মার্ট ফোনের
জগতে নতুন চমক দিল মোটোরোলার। বাজারে আনল বহু প্রতীক্ষিত ড্রয়েড বিস্ট। নতুন এই
ফোনটিতে রয়েছে ২.৭ গিগাহার্ৎজ কোয়াডকোর স্ন্যাপড্রাগন প্রসেসর। ৫.২ ইঞ্চির ফোনটি
অ্যান্ডয়েডের কিটক্যাট ভার্সান যুক্ত। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি।
এই ফোনের অন্য একটি মডেলে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে। কিন্তু আসল চমক
হল ফোনটির ক্যামেরায়। ফোনটি ২১ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের
ফ্রন্ট ক্যামেরা এবং অত্যাধুনিক ফ্ল্যাশের যুক্ত। ৩৯০০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি
ফোনটিতে রয়েছে ফোরজি,থ্রিজি,জিপিএস,ওয়াইফাই ও ব্লুটুথের সুবিধা তো আছেই। এখন
দুটি রঙে (মেটালিক কালো ও লাল)পাওয়া যাবে ফোনটি। ৩২ জিবির নফোনটির দাম ১২,২৬৭ এবং ৬৪ জিবির ফোনটির দাম ১৫,২৬৭
টাকা পরবে।
0 comments: