আজ বুঝি
ঘরের মাঠে বিপর্যস্ত হওয়ার দিন। কোলকাতার পর এবার পালা নর্থইস্ট ইউনাইটেড-এর। নিজেদের
ঘরের মাঠে খেলার ফায়দা তুলতে পারলোনা টিম জন আব্রাহাম। ১-১ গোলে ড্র তেই খুশি
থাকতে হল তাদের। অপর দিকে এখনো জয়ের মুখ দেখতে পেলনা ব্রাজিলিয়ান কিংব্দন্তি জিকোর
এফসি গোয়া।
ম্যাচের ১৭ মিনিটেই গোয়াকে এগিয়ে দেন আর্নোলিন।
তাড়াতাড়ি গোল পেলেও সেই অ্যাডভান্টেজ বেশীক্ষণ ধরে রাখতে ব্যার্থ গোয়ার ফুটবলাররা।
৩৬ মিনিটেই নর্থইস্টের হয়ে পেনাল্টিতে গোল শোধ করেন ফেলেন কোকেরা। এরপর বেশ কিছু গোলের সুযোগ পেলেও সফল হননি দু’দলেরই ফুটবলাররা।
আগামী
২৩শে অক্টোবর নিজেদের ঘরের মাঠে গোয়া মুখোমুখি হবে অ্যাটলেটিকো দে কোলকাতার। আর
২৪শে অক্টোবর অ্যাওয়ে ম্যাচে নর্থইস্ট কে খেলতে হবে মুম্বই-এর বিরুদ্ধে।
নর্থইস্ট ইউনাইটেড : রেহনেশ, আইবর, কাপদেভিয়া, মিগুয়েল গার্সিয়া, রবিন গুরুং,কনদোয়ানি, আইসাচ চানসা, জডিনগিলানা রালতে, ডো, টোমাস, লুই ইয়ানেস, সেমিনলেন ডাউঙ্গেল।
গোয়া : জান সেদা, দেব্রত রায়, বেঙ্গেলাউন, আর্নোলিন, আন্দ্রে সান্তোস, নারায়ণ দাস, পিটার
কার্ভালহো, পিরেস, ক্লিফোর্ড মিরান্ডা,গ্যাব্রিয়েল ফার্নান্ডেজ, র্যান্টি
মার্টিন,মিগুয়েল পেরেইরা,মার্সেলিনো, ব্রুনো পিনহেইরো।

0 comments: