শিরোনাম

বেনারস … আরও একবার

ছবি ও লেখাঃ তানিয়া চ্যাটার্জি






দেবভূমি কি আবার কখনো পুরনো হয়ে, না হতে পারে? বেনারসের সেই ঘাট গুলি, সরু অলি গলি, ছোট বড় অসংখ্য মন্দির, পুরানো কত ঐতিহ্য পরম্পরা সব মিলে যেন এক প্রাচীন ভারতের ছবি চারিপাশে।  এরই মধ্যে আলাদা করে মনে দাগ কাটে দশাশ্বমেধ  ঘাট।


হিন্দু পুরাণ অনুসারে স্বয়ং সৃষ্টি-কর্তা ব্রহ্মা  দশটি অশ্ব  উৎসর্গ  করে এই ঘাটের রচনা করেছিলেন মহাদেবকে  আহ্বান করার  জন্য। তাই এর নাম হয় দশাশ্বমেধ ঘাট (দশা-দশ, অশ্ব-ঘর, মেধ-উৎসর্গ)।


প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশী ভক্তের সমাগম হয়ে এই ঘাটে সন্ধ্যা আরতি দর্শনের জন্য। সন্ধ্যা আরতির এই প্রথা হাজার বছরের পুরানো।  কিন্তু বর্তমানে তার অনেক আধুনিকীকরণ হয়েছে।  পুরোহিতদের সুসজ্জিত  পোশাক, পরিকল্পিত অভিন্ন ছন্দে আরতি, ধূপ ধুনো ধোঁয়ার  গন্ধে চারিদিক ঘনীভূত।  দ্বীপের মায়ায় চারি পাস আলোকিত, হাজার ভক্তের সম্মিলিত হাত তালি ও জয় ধ্বনি, শাঁখের নাদ, ঘণ্টার ধ্বনির এবং তার সাথে সংস্কৃত শ্লোক যে আধ্যাত্মিক পটভূমি রচনা করে, মনকে সহজেই  মন্ত্র-মুগ্ধ করে দেয়ে।  সব মিলিয়ে এ এক অনন্য অভিজ্ঞতা।




মনকে শান্ত কর, চিন্তা মুক্ত কর, দেবভূমি দর্শন কর, বার বার আরও একবার।

2 comments: আপনার মন্তব্য

  1. Arotir somoy ar thakbar jaiga ektu likhle valo hoto aro. Jetuku lekha seta pore onek kichu jana gelo

    ReplyDelete
    Replies
    1. aaroti 6.45 nagad suru hoye... kintu bhalo jayega pawar jonno 6tar aagei giye boste hobe ... dhonyobaad apnar comment er jonno

      Delete