শিরোনাম

আইএসএল-এর দ্বিতীয় ম্যচে জয় পেল নর্থইস্ট ইউনাইটেড

ম্যচের একমাত্র গোল দাতা নর্থ-ইস্ট এর ককে
 ক্রিকেট বা বলিউডি সিনেমা নয়। কিন্তু মন খারাপ শচীন ভক্ত দের। আবার অন্য দিকে আনন্দে মাতোয়ারা জন আব্রাহামের ভক্তরা। কারণ ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় ম্যাচে শচীনের কেরল ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়ে দিল জনের নর্থইস্ট ইউনাইটেড।

গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচে  নর্থইস্ট ইউনাইটেডের প্রতিপক্ষ ছিল কেরল ব্লাস্টার্স। ৪৫ মিনিটে করা স্প্যানিশ প্লেয়ার কোকের একমাত্র গোলে ম্যাচটি জিতে নেয় জন বাহিনী। ভারতীয় ফুটবলের অন্যতম সফল কোচ ট্রেভর জেমস মর্গ্যানের তত্ত্বাবধানে থাকা কেরল ব্লাস্টার্স শুরুটা ভালো করলেও ১ গোলের ব্যাবধানটা ঘোচাতে পারেনি। যদিও ম্যাচের ৮৩ ও ৯০ মিনিটের মাথায় সমতায় ফেরার দুটি সুবর্ন সুযোগ কেরলের মার্কি প্লেয়ার মাইকেল চোপড়া নষ্ট না করলে ম্যাচের রেসাল্ট অন্যরকম হতে পারতো।

মঙ্গলবার দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে হোম ম্যাচে দিল্লি ডায়নামোস এফসির মুখোমুখি হবে এফসি পুণে সিটি। আইএসএল-এর সেরা দুই বিদেশী ফুটবলারের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছে আপামর ফুটবল প্রেমীরা। দিল্লি ডায়নামোজের হয়ে নামবেন আলেসান্দ্রো দেল পিয়েরো আর বিপক্ষে পুণে সিটির হয়ে মাঠে নামবেন ডেভিড ত্রেজেগুয়ে।

নর্থইস্ট ইউনাইটেড : জোরভাস (গোলকিপার), ক্যাপডেভিয়া, মিগুয়েল গার্সিয়া, খোঙ্গজি, গুরুং, বাটাটা, রালতে, এনগাইহাতে, কিনে, কোকে, বোরো

কেরল ব্লাস্টার্স : ডেভিড জেমস (গোলকিপার), নির্মল ছেত্রী, ম্যাক অ্যালিস্টার, বাগ, হেংবার্ট, গুরবিন্দর, মেহতাব, পি.আর সং, পেন ওরজি, সাবিথ, হুমে, মাইকেল চোপড়া

0 comments: