শিরোনাম

ধোঁয়াশায় চলতি ভারত - ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ


আই এস এল-এর চোখ ধাঁধানো উপস্থিতি কিছুদিন ধরেই খেলার পাতার শিরনামে। এই পরিস্থিতিতে ক্রিকেটের উন্মাদনাকে ম্লান করে দেওয়ার আগেই খবরের প্রথম পাতায় আবার উঠে এল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ এর ক্রিকেট ম্যাচ।

 শুক্রবার ধরমশালার ম্যাচটি  খেলার পরেই খেলা বাতিল করার সিধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে ঝামেলার দায়ে ভারত সফর বাতিল করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা৷ কিন্তু এই ঘোষণার ২৪ ঘণ্টা কাটার আগেই সম্পূর্ণ নাটকীয় ভাবে ইউ-টার্ন নিলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। রাতে জানানো হল ভারত সফর বাতিল করছে না তারা ৷ কিন্তু ভারত,সিরিজ বাতিল সিদ্ধান্তেই অটল রয়েছে। ইতি মধ্যে শ্রীলঙ্কার সাথে বাকি ম্যাচ গুলি খেলার প্রস্তাব জানিয়ে চিঠি পাঠান হয়েছে শ্রীলঙ্কা বোর্ডকে। শ্রীলঙ্কাও সেই বিষয়ে আশ্বাস দিয়েছে বলে খবর। 
  
ইতি মধ্যে ধরমশালার ম্যাচটি  ৫৯ রানে জিতে নিয়ে ওয়ান ডে সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারত। এখন অপেক্ষা সিরিজের বাকি ম্যাচ গুলির ভবিষ্যৎ কি সেই ধাঁধার উত্তরের অপেক্ষায় আপামর ক্রিকেট মহল। 

0 comments: