শিরোনাম

ডাবিং করুন কম খরচ প্রযুক্তি 'ট্রুডাব'-এর মাধ্যমে

 সিনেমা হলে না বাড়িতে ভিন্ন ভাষার অনুষ্ঠান দেখার সময় ভাষা নিয়ে প্রায়ই আমরা অসুবিধা ভোগ করি। সেক্ষেত্রে সাবটাইটেল দরকারি একটি জিনিস। ডাবিং করা থাকলে সেটা অবশ্যই বাড়তি পাওনা হিসেবে কাজ করে। কিন্তু ডাবিং করা মোটেই সহজ ব্যাপার নয়। ফলে সব দর্শকদের পছন্দের সব কিছুকে ডাবিং করা থাকেনা। ফলে দর্শকদের দৃশ্য দেখা ও সাবটাইটেল পড়ার মত বিরক্তিকর কাজ একসাথে করতে হয়।
কিন্তু প্রযুক্তি এই ব্যাপারে পরিবর্তন ঘটিয়েছে।
** ভিডিও ডাবার নামে একটি ইসরায়েলি সফটওয়্যার নিজে থেকেই এন্টারটেইনমেন্ট ম্যাটেরিয়াল ডাব করবে। ট্রুডাব প্রযুক্তির মাধ্যমে আরবি, চীনা, স্প্যানিশ, চার ধরনের ইংরেজি (ব্রিটিশ, আমেরিকান, ভারতীয় এবং অস্ট্রেলিয়ান) সহ ৩০টিরও বেশি ভাষায় ভিডিও ডাবিং সম্ভব হবে।
** ব্রডকাস্টার ও প্রফেশনাল এন্টারটেইনমেন্ট ম্যাটেরিয়াল বানানো যাদের পেশা, তারাই উদ্যগি হয়েছে ট্রুডাব প্রযুক্তির সফটওয়্যারটি তৈরিতে। প্রফেশনাল কণ্ঠ এক্সপার্টদের কণ্ঠের মাধ্যমে সিনথেটিক ভয়েস ব্যবহার করবে সফটওয়্যারটি। যার ফলে কৃত্রিম কণ্ঠগুলি প্রাকৃতিক কণ্ঠের মতই হবে আর ভিডিওর কন্টেক্সটের সাথেও মিল থাকবে। এই সম্পূর্ণ কাজটি করতে সময় লাগবে ৫ মিনিট।
** অবশ্য সফটওয়্যারটি সাবটাইটেলের ছাড়া কোন ভাবেই দৃশ্যযুক্ত ভিডিওকে অন্য ভাসায় অনুবাদ করতে পারবেনা। ট্রুডাব নির্ভর করে টেক্সট থেকে স্পিচ বা লেখা কপি থেকে সিনথেটিক কণ্ঠে রূপান্তরের প্রযুক্তিতে। সে ক্ষেত্রে সাবটাইটেল ফাইলটি থাকা জরুরি।
AVI mp4 ফরম্যাটের ফাইল ভিডিও ডাবারের সাইটে আপলোড করতে পারবেন। সঙ্গে নির্দিষ্ট নিয়মে সাবটাইটেল ফাইল আপলোড এবং একটি অর্ডার ফর্ম পূরণ করতে হবে যা সম্পূর্ণ হতে সময় লাগবে প্রায় একদিন।
ট্রুডাব প্রযুক্তির নির্মাতা প্রতিষ্ঠান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ২০০৫ সালে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের বিখ্যাত কমেন্সমেন্ট ভাষণের উপর ট্রুডাব এর কাজ প্রদর্শন করেছে।



0 comments: