শিরোনাম

নোবেল পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে মালালার অনুরোধ মোদী ও শরীফ-কে

মালালা ইউসুফজাই সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শান্তির বার্তা দিলেন মোদী-শরিফকে। শুক্রবার ১০ই অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারত-পাকিস্তান উভয় দেশের প্রধান মন্ত্রীকে উপস্থিত থাকার অনুরোধ জানান মালালা।




স্কুল শেষের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে তিনি পাকিস্তান প্রধান মন্ত্রী নাওয়াজ শরিফকে এই মর্মে অনুরোধ করেছেন। ভারতের নোবেল জয়ী কৈলাস সত্যার্থীর সাথে কথা হলে তাকেও ভারতীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে একই অনুরোধ জানানোর কথা বলেন।



দু পক্ষের গোলা বর্ষণে রক্তাক্ত ভারত-পাক সীমান্ত | ঠিক এরকম একটা ক্ষত বিক্ষত সময়ে এই ঐতিহাসিক পরিস্থিতিতে উপস্থিত থেকে দুই দেশের প্রধানমন্ত্রীর কাছে মালালা-র এই আবেদন অন্য মাত্রা যোগ করলো।  তবে দুই দেশের কর্ণধাররা অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি বাদ দিলেও দুই দেশের কাছেই ঐতিহাসিক ভাবে স্মরণীয় হয়ে থাকল অক্টোবরের এই দিনটি | এই প্রথম নোবেল পুরস্কার যুগ্মভাবে পেল এই দুই প্রতিবেশী  এবং তাও নোবেল শান্তি পুরস্কার


0 comments: