![]() |
| ছুবিঃ গুগুল |
রাতে দিওয়ালির পার্টি। নিভেদিতার তাই চিন্তার শেষ নেই। সফট
ড্রিঙ্কস ও হার্ড ড্রিঙ্কস দুটোর সাথেই চলে এমন কিছু বানানোর চিন্তায় মাথা খারাপ
হওয়ার যোগার। তার ওপর দেওর প্রদীপ “উফ বৌদি তুমি কি রাঁধো” বলে প্রশংসা পাওয়ার লোভটাকেও উস্কে
দিয়েছে। মায়ের আর শাশুড়ির রান্না লেখার খাতাটাই এই ক্ষেত্রে হতে পারে প্রাণ ভোমরা।
চটপট খুঁজতে খুঁজতে পেয়েও গেলো নবাবি মটন কাবাব-এর রেসিপিটা। আর চিন্তার কিছুনেই।
সবার কাছে রান্নার সুখ্যাতি বাঁধা।
উপকরণ: ধুয়ে জল ঝড়ানো ১০টি মটনের মাঝারি সাইজের টুকরো (এক্ষেত্রে আপনি হাড়
ছাড়া বা হাড় ওয়ালা মাংসও নিতে পারেন)। তেল পরিমাপ অনুসারে। যেহেতু মটন তাই অল্প
সময়ে বেশি স্বাদ আনাদ জন্য এখানে ম্যারিনেডে হবে দুটি ধাপে। প্রথম ম্যারিনেডের
জন্য, ৩ টেবিল চামচ লেবুর রস,নুন স্বাদমতো,অল্প লঙ্কাগুঁড়ো।
দ্বিতীয় ম্যারিনেডের জন্য, ১৫০ মিলি দই
ফেটিয়ে রাখা,৫০ মিলি ক্রিম,৫০ গ্রাম
চিজ গ্রেট করে রাখা,১টি ডিম,নুন স্বাদ
অনুযায়ী,১ টেবিলচামচ কর্নফ্লাওয়ার, ২
টেবিলচামচ আদা-রসুন বাটা, ১ চাচামচ ধনেপাতা কুচি।
![]() |
| ছবিঃ গুগুল |
প্রণালী: মটনের টুকরো গুলো নুন,লঙ্কাগুঁড়ো ও
লেবুর রস দিয়ে অন্তত ২০ থেকে ৩০ মিনিট ম্যারিনেড করে রাখুন৷ এবার ক্রিম,চিজ,ডিম,কর্ন ফ্লাওয়ার,আদা রসুন বাটা,নুন,ধনেপাতা ও
দই একসঙ্গে মিশিয়ে নিন। এবার মটন গুলি লেবুর রস থেকে আলাদা করে নিন ও দইয়ের
মিশ্রণ মাখিয়ে তিনঘন্টা ম্যারিনেড করে ফ্রিজে রেখে দিন৷ এবার ম্যারিনেড করে রাখা মাংস
গুলো গ্রিল করে নিন৷ মাঝে মটনের উপর সামান্য তেল লাগিয়ে ফের গ্রিল করুন৷ মাংস
সেদ্ধ না হওয়া পর্যন্ত গ্রিল করুন। এবার একটি প্লেটে পেঁয়াজ দিয়ে সাজিয়ে রান্না
করা মাংস রাখুন৷ উপর থেকে চাটমশলা ও লেবুর রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন৷
********************
![]() |
| ছবি ও লেখাঃ প্রিয়াংকা দাশ |



0 comments: