শিরোনাম

প্রথম উইকএন্ড-এই বক্স অফিস রেকর্ড হ্যাপি নিউ ইয়ার-এর

ছবি-গুগল
শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার প্রথম সপ্তাহতেই ধামাকা মাচিয়ে দিল। বক্স অফিস কালেকশন-এ ধুম-৩ কেও পিছনে ফেলে নতুন রেকর্ড করলো হ্যাপি নিউ ইয়ার। প্রথম উইকএন্ড-এই, সারা দেশ জুড়ে এই ছবির কালেকশন ভারতীয় মুদ্রায় ১০৮.৮৬ কোটি টাকা। যেখানে হিন্দিতে কালেকশন ১০৪.১০ কোটি, তেলেগু ডাবিং-এ ২.৯২ কোটি এবং তামিল ডাবিং-এ ১.৮৪ কোটি টাকা।
হ্যাপি নিউ ইয়ার-এর নির্মাতা শাহরুখ খানের রেড চিলিজ প্রাইভেট লিমিটেড এবং পরিচালক ফারহা খান। সিনেমাটিতে মুখ্য চরিত্র গুলিতে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকন, অভিষেক বচ্চন, সনু সুদ, জ্যাকি শ্রফ, বোমান ইরানি এবং ভিভান শাহ।


0 comments: