![]() |
| আহত হয়ে মাটিতে ঢলে পরলেন পিটার |
মাটি থেকে শূন্যে উঠে গিয়ে কয়েকটি ভোল্ট খেয়ে আবার
মাটিতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়া। এই কেরামতিকেই বলে সামারসল্ট। পৃথিবীর বিভিন্ন
প্রান্তে বিভিন্ন খেলোয়াড়দের প্রায়শই এই সামারসল্টের কেরামতি করতে দেখা যায়। কয়েকদিন
আগেও অ্যাটলেটিকো দি কোলকাতার
ফুটবলার ফিকরু-কেও সামারসল্ট দিয়ে গোল সেলিব্রেট করতে দেখা গেছে।
কিন্তু এই সামারসল্ট সেলিব্রেশণ যে প্রাণ ঘাতি হয়ে উঠবে
তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। হ্যাঁ, এই কল্পনাতীত ব্যাপারটা বাস্তবেই ঘটেছে।
মিজোরামের প্রতিভাবান ফুটবলার পিটার
বিয়াক্সংজুয়ালা সামারসল্ট দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পরেন। পিটার বেথলেহেম
ভেন্গ্থ্লাং এফ সি–এর হয়ে গোল শোধ করে, সেলিব্রেশন
করতে সামারসল্ট দিতে লাফান। কিন্তু ঠিক ভাবে ভোল্ট না খাওয়ার জন্য বেকায়দায় মাটিতে
পরে যান তিনি। সঙ্গেসঙ্গেই তাঁকে স্থানীয়
হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি-স্ক্যান রিপোর্টে জানা যায় পিটারের মেরুদণ্ড ভেঙার কথা। আইসিইউতে পাঁচ দিন
টানা চিকিৎসা চলার পর শেষ পর্যন্ত মৃত্যু বরন করেন পিটার। পিটারের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে
মিজোরামের ফুটবল মহলে।

0 comments: