শিরোনাম

ঐশ্বর্যের কামব্যাক মুভিতে শাবানা আজমী

ঐশ্বর্য রাই বচ্চনের কামব্যাক মুভি জসবাতে অভিনয় করতে দেখা যাবে শাবানা আজমীকেও। ঐশ্বর্যের বিপরীতে আগেই ফাইনাল হয়ে গিয়েছিল জন আব্রাহাম ও ইরফান খান। এবার শাবানা আজমীকেও সই করিয়ে জসবার স্টার কাস্টিং সম্পূর্ণ করলেন সঞ্জয় গুপ্তা। এছাড়াও জসবাতে স্টান্টের দায়িত্বে থাকবেন হলিউডের বিখ্যাত স্টান্ট ডিরেক্টর স্পাইরো রাযাতোস। স্পাইরো হলিউডের টপ স্টান্ট ডিরেক্টরদের মধ্যে অন্যতম। স্পাইরোর নির্দেশনায় কয়েকটি হলিউড ব্লকব্লাস্টার হল মানি ট্রেন, ব্যাড বয়েজ-২, ভ্যান্টেজ পয়েন্ট, দ্য এক্সপেন্ডবল, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৫, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৬, ক্যাপ্টেন আমেরিকা ইত্যাদি।
পরিচালক সঞ্জয় গুপ্তার পরিচালনায় জসবা সাউথ কোরিয়ান থ্রিলার মুভি সেভেন ডেজ-এর হিন্দি রিমেক।
জসবাতে ঐশ্বর্য রাই বচ্চনকে এক অ্যাডভোকেটের ভূমিকায় দেখা যাবে আর তাঁর ক্লায়েন্ট হচ্ছে জন আব্রাহাম। ইরফান খান এখানে একজন সাশপেন্ডেড পুলিশ অফিসার। আর ইরফান খানের মা হচ্ছেন শাবানা আজমী, পেশায় প্রফেসর।

আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে জসবা

0 comments: