শিরোনাম

বলিউডের বিতর্কিত কিছু পোস্টার

বলিউড আর বিতর্ক একে অপরের হাত ধরে চলে। বিতর্কের খুব সাধারণ একটি বিষয়বস্তু হল ছবির পোস্টার। একটু বিতর্কিত পোস্টার মানেই সিনেমার দারুণ প্রচার। আর এই সুযোগের সদ্ব্যবহার বোধয়ে বলিউডের সব প্রযোজক, পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীই করতে চায়। আপনাদের জন্য রইল এমনই কিছু বলিউড পোস্টের-
সিনেমাটির নাম "জিসম ২" যেখানে সানি লিওনের উপস্থিতিই যথেষ্ট ছিল না ছবির প্রচারের জন্য,তার সাথে যোগ করা হয় এই "উষ্ণ" পোস্টারটি। ফলে সফল প্রচারও পায় ছবিটি।
মনে আছে মনীষা কৈরালার "এক ছোটি সি লাভ স্টোরি" ? একটি ১৪ বছর বয়সী ছেলের প্রেম কাহিনী। সিনেমাটি অনেকে ভুলে গেলেও সাহসী পোস্টারটি ভোলা দুষ্কর।
এই পোস্টারটি হল পুনাম পাণ্ডের "নাসা" ছবির। বিতর্কের অপর নাম পুনাম পাণ্ডে। বলার অপেক্ষা রাখে না, তিনি তার প্রচারের সবচেয়ে সহজ মাধ্যমটি বেছে নিয়েছেন নিজের জন্য,আর তাহলো বিতর্ক।
দননো ওয়াই  .. নাজানে কিয়ু সমকামী দুই পুরুষ কে নিয়ে ছবিটি সাফল্য না পেলেও তার পোস্টার যথেষ্ট বিতর্ক সৃষ্টি করেছিল।
"ডার্টি পিকচারে" বিদ্যা বালনের অভিনয় যেমন সকলকে তাক লাগিয়ে দিয়েছিল,তেমনি তার পোস্টারটি সকলের চোখ আকর্ষণ করেছিল।
 "কুরবান" ছবিতে করিনা ও সাইফের এই পোস্টার বিতর্ক তৈরি করে কারণ হল করিনার এই পিঠ খোলা সাহসিনী লুক। মুম্বাইতে শিবসেনা স্বাভাবিক ভাবেই এর প্রতিবাদে অনেক বিক্ষব মিছিল বার করেছিল।  

পরিশেষে, মুক্তির অপেক্ষায় থাকা পি কের ছবির পোস্টার। ওই ছবির পোস্টার গুলি বর্তমানে যথেষ্ট আলোচনার বিষয়ে হয়ে উঠেছে। বিশেষ করে আমিরের ট্রাজ্সিটার সমেত পোস্টারটি। পোস্টার বিতর্ক একটি ছবির প্রচারে কোন মাত্রা যোগ করতে পারে, এই ছবিটি হল তার চমৎকার উদাহরণ।   

0 comments: