![]() |
| ডিম বাহারি,ছবি-গুগুল |
আর কয়েক ঘণ্টা মাত্র হাতে
সময়,তারপরেই শেষ হবে “ভাই ফোঁটার”
প্রতিক্ষা। বাড়ির অমতে বিয়ে করে ছিল রুপা আর রাজেশ। রাজেশের হাত ধরে যখন সব ছেড়ে মুম্বাই-এর
পথে পা দিল, তখন সে জানত আর যেই ওকে ভুল বুঝুক না কেন ভাই উজান ঠিক বুঝবে রুপাকে। তখন
সরাসরি দিদির ইন্টারকাস্ট ম্যরেজকে সাপোর্ট করতে না পারলেও ফোনে যোগাযোগ রেখেছে। ছোট
সেই ভাই আজিই চাকরি নিয়ে মুম্বাই আসছে। তার আগে ফোনে ভাই ফোঁটার কথাও মনে করিয়ে
দিয়েছে দিদিকে। সকালের টিফিনে তাই রুপা উজানের জন্য উজানেরই প্রিয় “ডিম
বাহারি” বানাবে। ভাইয়ের মুখটা মনে পরেই মনটা শান্তিতে
ভরে গেলো।
উপকরণ সময়: ২০মিনিট
খোয়া -২৫০ গ্রাম
চিনির রস -২৫০ গ্রাম
বাদাম বাটা(Almond)-২৫ গ্রাম
ঘি - ২ বড় চামচ
ছোট এলাচ গুঁড়ো - ১টি
জাফরান – ৩ টি
প্রণালী
প্রথমে খোয়ার সঙ্গে
বাদাম বাটা‚চিনির রস‚অল্প জাফরান‚
অল্প এলাচ
গুঁড়ো মেশাতে হবে। এবার ডিম ফেটিয়ে নিয়ে আগের মিশ্রণটির সাথে ভাল করে মিশিয়ে নিতে
হবে। একটি পাত্রে ঘি গলিয়ে মিশ্রণে ভাল করে মিশিয়ে বাকিটা মিশ্রণটির গায়ে মাখিয়ে দিতে
হবে। বেক করার পাত্রে ভাল করে মাখন অথবা ঘি মাখিয়ে নিন। মিশ্রনটি তাতে দিয়ে হাল্কা
রং না ধরা পর্যন্ত বেক করুন। তার পরে বাকি জাফরান ও এলাচ গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন।
এই পদটি গরম গরম খেতেই বেশি ভাল লাগে।



0 comments: