![]() |
| উই ট্রনাস্ফার |
উই ট্রনাস্ফারঃ এই অ্যাপ টি ইন্টারনেটে আপলোড করতে পারবেন। আপলোড
চলাকালীন আপনি ইচ্ছা মতন পস্ অথবা রিসিউম করতেও পারবেন। এছাড়াও অসংখ্য ছবি একসাথে
অনেকের সাথেও শেয়ার করতে পারবেন।
![]() |
| রোভ |
রোভঃ প্রধাণত আইওএস অ্যাপ। তবে এখন অ্যান্ড্রয়েড
মার্কেটেও পাওয়া যাচ্ছে। এই অ্যাপ টি আপনার চলাফেরা নিজে থেকেই এর মেমারীতে স্টোর
করতে থাকে। ফলে আপনি কবে,কখন,কোথায় কোথায় গেছেন এবং কি ছবি তুলেছেন তা সবই এক ঝলকে
দেখে নিতে পারবেন।
![]() |
| ব্লিঙ্কলিস্ট |
ব্লিঙ্কলিস্টঃ আপনি যদি বই পোকা হন এবং কর্মব্যাস্ততার জন্য
আপনি পড়ার জন্য বেশী সময় বার করতে পারেননা তাহলে ব্লিঙ্কলিস্ট আপনাকে অবশ্যই
ডাউনলোড করতে হবে। অল্প সময়ের মধ্যে বিভিন্ন আর্টিকেল পড়তে পারবেন এই অ্যাপটির
মাধ্যমে। ব্লিঙ্কলিস্ট এ সাবস্ক্রাইব করলে মাত্র ১৫ মিনিটের মধ্যে বিভিন্ন নন-ফিক্শন
আর্টিকেল পড়া যাবে আপনার স্মার্টফোনে। প্রত্যেক মাসে কমবেশি ৪০টি নতুন আর্টিকেল
আপলোড করা হয় ব্লিঙ্কলস্ট এ।
![]() |
| উল্লু |
উল্লুঃ আমরা কিছু জানতে হলেই গুগল সার্চ করি। কিন্তু
অনেক সময়ই আমরা যা খুঁজছি তা ঠিকঠাক গুগলে পাইনা। তখন মনে হয় যে আমাদের জন্য কেউ যদি
এই সার্চটা করে দিত খুব ভালো হত। আর সেটাই এখন বাস্তবে সম্ভব করেছে উল্লু সার্চ ইঞ্জিন।
আপনি যা খুঁজতে চাইছেন তা উল্লু কে জানান আর তাৎক্ষণিক পৃথিবীর কোনও না কোনও
প্রান্ত থেকে কেউ না কেউ আপনাকে একটা সঠিক লিঙ্ক পাঠিয়ে দেবে। কারণ উল্লুতে
মেশিনের বদলে মানুষ আপনার জন্য সার্চ করবে।
| বাউন্ড ইট |
বাউন্ড
ইটঃ আপনার স্মার্টফোনে তোলা যে ছবি আপনার বন্ধুবান্ধব
ও পরিবারের সদস্যরা দেখতে বেশী পছন্দ করে, বাউন্ড ইট সেই ছবি গুলিই আপনাকে স্লাইড
শো করে দেখাতে থাকবে।
![]() |
| আফটারলাইট |
আফটারলাইটঃ এই আইওএস অ্যাপ টি এখন অ্যান্ড্রইয়েডও উপলব্ধ।
এটি একটি ইমেজ এডিটিঙ্গ অ্যাপ। এর সাহায্যে আপনি খুব সহজেই আপনার বিশেষ মুহুর্তের ছবি
গুলিকে এডিট করতে পারবেন।
![]() |
| মিক্স |
মিক্সঃ এটিও একটি ফোটো এডিটিঙ্গ অ্যাপ। তবে অন্যান্য
ইমেজ এডিটিঙ্গ অ্যাপের সাথে এর কিছু পার্থক্য আছে। এই অ্যাপ টি মূলত স্পেশাল
এফেক্ট এর জন্য ব্যাবহার করা যাবে। এতে ৪০ রকমের টেক্সচার, ১১৫ রকমের ফিল্টার ও ১০
রকমের অ্যাডজাস্টমেন্ট টুল আছে।
![]() |
| স্পিন মি |
স্পিন মিঃ অ্যালার্ম বেজে বেজ বন্ধ হয়ে গেল অথবা আপনি
ঘুমের চোখেই অ্যালার্ম বন্ধ করে দিলেন। আর সময় মতন উঠতে না পারার জন্য আপনার
দরকারি কাজটাই হল না অথবা আপনি অফিসের জন্য লেট হয়ে গেলেন। কিন্তু আপনার মোবাইলে
স্পিন মি থাকলে আর এই অসিবিধা হবেনা। কারণ স্পিনমি তে অ্যালার্ম দিলে আপনি যতক্ষন
না বিছানা ছেড়ে উঠছেন ততক্ষন এর অ্যালার্ম বাজতেই থাকবে। আর আপনি বিছানা থেকে উঠে
গেলে নিজে থেকেই এটি বন্ধ হয়েযাবে।স্মার্টফোনের মোশন-সেন্সিং গাইরোস্কোপ
টেকনোলজির সাহায্যে স্পিনমি এই অদ্ভুত কার্জটি করে।
![]() |
| সুইঙ্গ কপ্টারস |
সুইঙ্গ কপ্টারসঃ ফ্ল্যাপি বার্ডের পর ডং গুয়েন এর নতুন গেম
সুইঙ্গ কপ্টারস। ট্রেনে-বাসে করে কোথাও যেতে হলে সময় কাটানোর জন্য সুইঙ্গ কপ্টারস
একটি আদর্শ গেম। এর গ্রাফিক্স এমনভাবে ডিজাইন করা যাতে এটি ফোনের খুব কম মেমরি
ব্যাবহার করবে।
![]() |
| ইয়োউইন্ডো |
ইয়োউইন্ডোঃ এই জনপ্রিয় আইওএস অ্যাপ টি এখন অ্যান্ড্রয়েডেও
পাওয়া যাচ্ছে। এটি একটি লাইভ ল্যান্ডস্কেপ যা আপনাকে আপনার লোকেশনের পুঙ্খানুপুঙ্খ
আবহাওয়ার বিবরণ আপনাকে ২৮ ঘন্টা দিতে থাকবে।









0 comments: