শিরোনাম

দেব নগরীর দীপাবলী

ছবিঃ গুগুল 
প্রতি বছর কার্ত্তিক পূর্ণিমার রাতে বারানসী মেতে উঠে আলোর উৎসবে যাকে দেব দীপাবলী বলা হয়অমাবশ্যায় মূল দিপাবলীর ঠিক পরের পূর্ণিমাতেই আয়োজিত হয় দেব দীপাবলী আর্থৎ ঈশ্বরের দীপাবলী মনে করা হয়, এই রাতে স্বয়ং ভগবান গঙ্গা স্নান করতে ধরণীর বুকে নেমে আসেন ।
বারানসীর রবিদাস ঘাট থেকে নিয়ে দক্ষিণ প্রান্তের রাজঘাটেরপ্রতিটি সিঁড়ি আলোকময় হয়ে উঠে হাজার হাজার মাটির প্রদীপের আলোকে। গঙ্গার বুক প্রজ্বলিত হয়ে উঠে অগনীত ভাসমান প্রদীপের আলোয়আর শুধু গঙ্গার ঘাটই নয়, বারানসীর প্রতিটি বাড়ি আলোকিত ও রঙিন হয়ে উঠে প্রদীপ আর রাঙ্গোলীর ছটায় ।
ছবিঃ গুগুল 

ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ১,০০,০০ ও বেশি ভক্তের সমাবেশে বারানসী এই সময় মেতে উঠে গঙ্গা মহৎেোসবে। পাঁচ দিন ব্যাপী এই গঙ্গা মহোৎসবের শেষ দিন হছে দেব দীপাবলীপ্রতি বছর প্রাবোধীনি একাদশী থেকে কার্তিক পূর্ণিমার দিন পর্যন্ত আয়োজিত হয় গঙ্গা মহোৎসব। আর এই গঙ্গা মহোৎসবের শেষ দিনে অনুস্টিত হয় দেব দীপাবলী
ছবিঃ গুগুল 

ভক্তেরা গঙ্গা স্নান ও দীপ দানের মাধ্যমে ওই দিন পুজা করে থাকেন। গঙ্গার প্রায় প্রতিটি ঘাটে আরতির আয়োজন করা হয়ে, কিন্তু দশাশ্বমেধ ঘাটে মহা-আরতির আয়োজন হয়আকর্ষণের কেন্দ্রবিন্দু এই আরতি । ২১জন ব্রাহ্মম ও ২৪জন মহিলা মিলে এই মহা আরতি সাম্পন্ন করে। আরতির পাশাপাশি ভক্তিগীত, হোম, ভজন কীর্তন, হাজারো ভক্তের করতালি, প্রদীপের রসনাই, আতশবাজি সব মিলিয়ে মুখরিত হয়ে উঠে চারিদিকভাগবানকে স্বাগত জানানোর এক আদর্শ প্রেক্ষাপট রচিত হয়ে। মনের সব দুঃখ, দারিদ্রতা, মলিনতা দূর করে সবাই মেতে উঠে উৎসব আনন্দে।
ছবিঃ গুগুল 

ভক্তের পাশাপাশি বহু দেশি বিদেশি টুরিস্টের সমাগম ঘটে বেনারাসেএই সময়সন্ধ্যার সময় নৌকা করে গঙ্গার ঘাট গুলির এই স্বর্গীয় দৃশ্য দেখার আনন্দই আলাদা। এই বছর দেব দীপাবলি আয়োজিত হবে বুধবার,৬ই নভেম্বর। জীবনের উৎসব মুখর দিনগুলিকে স্মরনীয় করে রাখতে ঘুরে আসতেই দেবভূমি, ওই বিশেষ দিনটি তে। ওই দিন বারানসীর সমস্ত আচার অনুস্ঠান সংস্কৃতি তুলে ধরা হয়ে। বারানসী ভারতের সব চেয়ে প্রাচীন ও ধার্মিক শহর । 

1 comment: আপনার মন্তব্য