![]() |
কেরালা ব্লাস্টার্সের অ্যাটাকিং
মিডফিল্ডার পেন ওরজি
|
সাবিথ আর পেন ওরজির গোলে আইএসএল-এ প্রথম জয়ের
স্বাদ পেল মাস্টার ব্লাস্টার্সের কেরালা ব্লাস্টার্স। আগের ম্যাচেই অর্জুন কাপুরকে
পুনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঘোষনা করেছিলেন হৃত্বিক রোশণ। কিন্তু অর্জুন কাপুর
লাকি প্রমানিত হলনা পুনের জন্য।
শ্রী শিভ ছত্রপতি স্টেডিয়ামে ১৫ মিনিটের মধ্যেই
ডেভিড ত্রেজেগুয়ের গোলে এগিয়ে যায় হোম টিম পুণে সিটি এফসি। কিন্তু বিরতির মিনিট
চারেক আগেই ভারতীয় স্ট্রাইকার সাবিথের গোলে সমতা ফেরায় কেরালা ব্লাস্টার্সরা।
বিরতির পর দু’দলই একাধিক গোলের সহজ সুযোগ নস্ট করে। ৬২মিনিটে কেরল কোচ মিডফিল্ডার
পেদ্রো গুসমাওসকে তুলে নিয়ে নামান ইস্টবেঙ্গলের প্রাক্তন অ্যাটাকিং মিডিও পেন
ওরজিকে। নেমেই চমক পেন ওরজির। ৬৫ মিনিটে সুপার সাব পেনের গোলেই আইএসএল-এর প্রথম
মরশুমে প্রথম জয় পায় শচীনের ছেলেরা।
অ্যাওয়ে ম্যাচে প্রথম জয় নিয়ে কেরালা
ব্লাস্টার্স লিগ টেবিলে পুণেকে টপকে ৫ নম্বরে উঠে এল। আজকে হিরো অব দ্য ম্যচের
অ্যাওয়ার্ড পেয়েছেন কেরালা ব্লাস্টার্সের
ইয়েন হিউম।

0 comments: