![]() |
| ছবি ও লেখা অলোকা বিশ্বাস সাহা |
লেখক পরিচিতি: লেখিকা আদ্যোপান্ত গৃহবধূ। সঙ্গীতে এম.এ করেছেন। মা হওয়ার আগে একটি স্কুলে পড়াতেন। বাংলাzine-এর অনুরোধ ছোট বেলার লেখালেখির অভ্যাসটাকে আবার ঝালিয়ে নিচ্ছেন। অবসর সময় কাটে লেখালেখি, বইপড়া, বিভিন্ন ধরনের রান্নার খোঁজখবর করে আর নিজের ছোট্টটির জন্য গান গেয়ে।
বিয়ের আগে ত্রিশা কোনদিন রান্নাঘরেই ঢোকেনি। সেই ছোটবেলায় মা মারা যাবার পর, তার যে সেরকম ভাবে রান্নাঘরে যাওয়াই হয়ে ওঠেনি। কিন্তু ত্রিশার শাশুড়ি মা পূর্ণিমা দেবী সেই খামতি পুরন করে দিয়েছেন। তিনি অসাধারন রান্না করেন। আজ বিকেলের ফ্লাইটে লন্ডন থেকে ত্রিশার দাদা – বৌদি আসবে। আর ত্রিশা তাই মহা উৎসাহে তার শাশুড়ি মা’র কাছ থেকে অসাধারন একটা রান্না শিখে নেবে আজ। সদ্য বিবাহিতা ত্রিশার বাড়িতে তার নিজের দাদা – বউদিকে তারই হাতে বানানো চিংড়ি চমক খাইয়ে ত্রিশা ওদের একদম চমকে দিতে চায়।

কি কি লাগবে – মাঝারি সাইজের চিংড়ি মাছ ৫০০ গ্রাম, গোবিন্দ ভোগ চাল ৭০০ গ্রাম, আলু
১ টি (বড় সাইজের), আদা বাটা ১ চামচ, জিরে বাটা ১ চামচ, কাঁচা লঙ্কা ৪ টি , ঘি, গরম
মশলা, নুন, চিনি পরিমান মতন।
কি ভাবে করতে হবে – প্রথমে গোবিন্দ ভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে মিনিট পনেরো ভিজিয়ে রাখতে হবে।
ইতিমধ্যে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নুন, হলুদ মাখিয়ে ভেজে রাখতে হবে। আলু
সেদ্ধ করে ছোট সাইজ করে কেটে রাখতে হবে। হাঁড়িতে ঘি, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিতে
হবে। এরপর আদা বাটা, জিরে বাটা, সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ দিয়ে কষিয়ে নিতে
হবে।মশলা কষানো হয়ে গেলে চাল দিয়ে দিতে হবে। চাল টা একটু লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে
গেলে তার মধ্যে চিংড়ি মাছ, সেদ্ধ করা আলুর টুকরো গুলো, সামান্য চিনি আর অল্প জল দিয়ে
হাঁড়ি ঢেকে দিতে হবে। চাল সেদ্ধ হয়ে গেলে আবার সামান্য ঘি আর গরম মশলা ছরিয়ে দিতে হবে।
গরম গরম চিংড়ি চমক পরিবেশন করার জন্য একদম তৈরি।

দারুন চিংড়ি ভাত খাওয়ালেন। তবে একটু অন্য ভাবে কিন্তু করে দেখতে পারেন। পুরান লম্বাদানা বাসমতী চাল কুসুম গরম নুন জলে আধ ঘন্তা ভিজিয়ে রেখে সাত- আট মিনিট অথবা আঙ্গুলের সাম্ন্য চাপে ভাঙছে কিনা দেখে নিন। এই সাথে এক্তি দেকচিতে আগে থেকে মস্লা তে জারিয়ে রাখা চিংড়ি সাম্ন্য ঘি তে খুব হাল্কা ভাজা হয়ে এসেছে এমন অবস্থায় গরম ওই বাসমতী চাল ছান্তায় ছেনে দেকছিতি দিয়ে মুখ টা ময়দার লেই লাগান ঢাকনা দিয়ে সিল করে হাল্কা আচে সাত আট মিনিট ধিমে আচে রাখুন। দেখবেন ধাকনার গায়ে লাগা ময়দার লেই শুকিয়ে এসেছে আর আর আমার মত পেটুক পড়শি দরজায় ধাক্কা দিচ্ছে।
ReplyDelete