![]() |
চেন্নাই কে সাপোর্ট করতে মাঠে হাজির মাহি। ছবি –টুইটার।
|
একেই বলে ভাগ্যের পরিহাস। ১০
দিনের মধ্যে ভাগ্যের চাকা এরকম ঘুরে যাবে ভাবতে পারেনি কেউই। ১৮ তারিখে পুণেকে ৫
গোলে উড়িয়ে দেওয়ার পর ১০ দিনের মধ্যে আবার ৫ গোল হজম করতে হল রণবীর কাপুরের মুম্বই
সিটি এফসি কে। চেন্নাইয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে হোম টিম চেন্নাইয়ান এফসি-এর
কাছে ৫-১ গোলে হারল আনেলকারা।
গত ম্যাচে দিল্লির কাছে ৪ গোলে
হারার পরই চেন্নাইয়ের ম্যানেজার কাম মার্কি প্লেয়ার মার্কো মাতারাজ্জি ঠিক করে
নিয়েছিলেন নিজেই মাঠে নামবেন। আর তাতেই যেন জ্বলে উঠলো গোটা চেন্নাই শিবির।
এছারাড়াও মাতারাজ্জি আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছিলন আজকের ম্যাচে।
যেমন ব্রুনো পেলিসসারির বদলে আক্রমনের দায়িত্ব দিয়েছিলেন জেজেকে। দলের ক্যাপ্টেন
বোয়ান জরদিচের বদলে মাঠে নামিয়েছিলেন জাইরো সুয়ারেজকে। ফলস্বরুপ গোটা ম্যাচের
হ্রাস নিজেদের হাতে রেখেই চেন্নাই জাস্ট উড়িয়ে দিল মুম্বইকে।
ম্যাচের ৯ মিনিটেই পেনাল্টি থেকে
এলানোর গোল বর্ষন শুরু। তারপর ২৬ মিনিটে জেজে, ৪১ ও ৪৪ মিনিটে মেন্ডোজাদের দাপটে
বিরতির আগেই ৪ গোলে লিড নিয়ে নেয় মাতারাজ্জিরা। বিরতির পর ৬৯ মিনিটে আবার এলানোর পা
থেকেই পাঁচ নম্বর গোলটি চলে আসে চেন্নাইয়ের পকেটে। ম্যাচের প্রায় শেষ লগ্নে (৮৮
মিঃ) মুম্বই-এর হয়ে একমাত্র গোলটি করেন বাংলার মিডফিল্ডার রহিম নবি। প্রসংগত আজই চোট সারিয়ে দলে ফেরেন মুম্বই অধিনায়ক
রহিম নবি।
আজকের জয়ের ফলে ৪ ম্যাচে ৯ পয়েন্ট
নিয়ে লিগ টেবিলে দু’নম্বরে উঠে এল চেন্নাই। দুটি গোল করে ম্যাচের নায়ক এলানো।
আজকের ম্যাচে চেন্নাইয়ের হয়ে গলা
ফাটাতে চেন্নাই এফসির মালিক অভিষেক বচ্চনের সাথে
গ্যালারিতে হাজির ছিলেন ভারতীয়
ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। ধোনির উপস্থিতিতে এই বিরাট ব্যবধানে জয়
পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছসিত গোটা চেন্নাই শিবির।

0 comments: