![]() |
ছবি-গুগুল
|
না না প্রতিবার তুই সেই মায়ের রান্না
গুলো কপি করে খাওয়াবি,তার পর আশা করবি আমি তোকে ভাল ভাল কমেন্ট দেব ওই সব হবে না। সেই
সকাল থেকেই বোনের সাথে চুটিয়ে ঝগড়া করছে ঋক। জানে ভাল করেই এই সব বলে প্রতিবারের
মত উস্কে দিলেই ছোট্টবোনটি দাদার কথার প্রতিবাদে জমিয়ে কিছু পদ রান্না করবেই। আর
হলও তাই। খাওয়ার পাতে যখন বোনের তৈরি “পাঁঠার মনহরা”র বর্ণ ও গন্ধ পেল,হেঁসে হেঁসে ভাবও
করে নিতে দেরি করলনা।
উপকরণ সময়: ৩০মিনিট
হাড় ছাড়া মাংস চৌকো করে কাটা
ঘি অথবা তেল - ১০০ গ্রাম
রসুন - ৫/৬ কোয়া
আদা বাটা - ১ ইঞ্চি পরিমাণ
হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
লঙ্কা গুঁড়ো - স্বাদ অনুযায়ী
ছোটো এলাচ গুঁড়ো - ১/২ চা চামচ
দারচিনি গুঁড়ো - ১/৪ চা চামচ
কাঁচালঙ্কা - ২টো
ধনেপাতা - ১ আঁটি
জিরের গুঁড়ো - ১/২ চা চামচ
দই - ১০০ গ্রাম
নুন - স্বাদমতো
কেওড়ার এসেন্স - ৩/৪ ফোঁটা
আলু বোখরা বাটা - ২টো
খোলায় ভেজে গুঁড়ো করা
পোস্ত - ১ চা চামচ
শুকনো নারকেলের টুকরো - ৩
ছোলার ডাল - ১ চা চামচ
প্রণালী: আদা,রসুন,কাঁচালঙ্কা,ধনেপাতা-কাঁচালঙ্কা বাটা,হলুদ,লঙ্কা গুঁড়ো,দই,নুন দিয়ে মাংস মেখে ঘণ্টা দুই রেখে দিন। ঘি অথবা সাদা তেল গরম হলে মাংসটা
দিন। এক্ষেত্রে আঁচ কমিয়ে রান্না করতে হবে। মাংস বেশ কিছুটা সিদ্ধ হলে দারচিনি,এলাচ গুঁড়ো মিশিয়ে দিন। এবার খোলায় ভাজা মশলা গুঁড়ো মেশাতে হবে। ঢিমে আঁচে
ভাল করে মাংস কষতে থাকুন সেদ্ধ না হওয়া পর্যন্ত। তেল ছেড়ে এলে নামিয়ে কেওড়া এসেন্স
দিন। আলুবোখরা বাটা মিশিয়ে ঢেকে রাখুন।
***********************
| ছবিঃ সোমা মজুমদার |
লেখক পরিচিতি: লেখিকা গৃহবধূ, ইংলিশে এম এ ও টিচার্স ট্রেনিং নিয়েছেন। বর্তমানে স্বামী,কন্যা,শ্বশুর,শাশুড়িকে নিয়ে সংসারে ব্যস্ত। সখ হচ্ছে বিভিন্ন রকম রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করা।]

Isssshhhhh .....jive jol ese galo....
ReplyDelete