![]() |
| ছবি গুগুল |
দরজায়
দু বার বেল বাজতেই বুঝেছি রেবতী বৌদি এসেছে। কি ব্যাপার জিজ্ঞেস করতেই হন্তদন্ত
হয়ে পায়চারি সুরু করে দিলো।বলল,প্রত্যেক বারের মতন এবারেও ভাই আসবে ফোঁটা নিতে।
একটা কিছু নতুনত্ব না হলে হয়? মিষ্টির পাশে একটু নোনতা বা
ঝাল না থাকলে দিদির যে প্রেস্টিজটাই থাকে না।আর কত মিষ্টির দোকানে লাইন দিয়ে
সিঙ্গারা বা পদ্ম নিমকি কিনব। কি একঘেয়ে বাবা। রেবতী বৌদির কথা আর হাব ভাব দেখে
হাসছি আমি।আমায় হাসতে দেখে আরও ক্ষেপে গেল।আমি বললাম ঠিক হ্যাঁয়,নো চিন্তা,আজ আমি তোমায় একটা স্পেশাল রান্না শেখাব।
যেটা খেলে তোমার ভাই এর মন ভরে যাবে,আর তোমায় ভাল গিফট ও
দেবে।
উপকরণ:
বোন লেস চিকেন ৪০০ গ্রাম,
ময়দা ৫০০ গ্রাম, ২ টো ডিম, আধ খানা বাঁধাকপি, ১ টা পেঁয়াজ, গাজর ২ টো, রসুন বাটা, আদা
বাটা, চিলি সস, টমেটো সস, সয়া সস, নুন আর সাদা তেল পরিমাণ মতন।
প্রণালী:
ময়দা টা ডিম আর অল্প নুন,মিষ্টি দিয়ে মেখে রাখতে হবে অন্তত আধ ঘণ্টা। বোন লেস চিকেন আরও ছোট্ট
ছোট্ট টুকরো করে নিতে হবে। গাজর,বাঁধাকপি কুচিয়ে নিয়ে অল্প
সেদ্ধ করে নিতে হবে,সেদ্ধ করার পর এটিকে সয়া সস দিয়ে মাখিয়ে
রাখতে হবে। পেঁয়াজ কুচিয়ে রাখতে হবে।এরপর কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ,আদা বাটা,রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে তাতে সেদ্ধ
করা গাজর,বাঁধাকপি দিয়ে দিতে হবে।হাল্কা নাড়াচাড়া করে চিকেন
দিতে হবে।এর মধ্যে অল্প নুন,আর হলুদ আর অল্প শুকনো লঙ্কার
গুঁড়ো দিতে হবে।মিশ্রণ টাকে খুব করে কষিয়ে নিয়ে অল্প গরম জল দিয়ে মাংস সেদ্ধ করে
নিতে হবে। যখন মাংস সেদ্ধ হয়ে আসবে,তখন মিশ্রণ টা তে অল্প
চিলি আর টমেটো সস দিতে হবে। একটু শুকিয়ে এলে হাল্কা মিষ্টি দিতে হবে।তারপর মাখা
ময়দা থেকে লেচি বানিয়ে গোলাকারে বেলতে হবে। আর যে মিশ্রণ টা তৈরি হল ওটাকে পুর
হিসেবে ভরতে হবে। তারপর রোল এর মতন পাকিয়ে চারদিক মুড়ে ফেলতে হবে। সব শেষে ওটাকে
সাদা তেলে ভেজে নিতে হবে। মিষ্টির পাশে পরিবেশন করার জন্য একদম রেডি মাঞ্চুরিয়ান
রোল।
**********************
![]() |
| ছবি ও লেখা অলোকা বিশ্বাস সাহা |
[লেখক পরিচিতি: লেখিকা আদ্যোপান্ত গৃহবধূ। সঙ্গীতে এম.এ করেছেন। মা হওয়ার আগে একটি স্কুলে পড়াতেন। বাংলাzine-এর অনুরোধ ছোট বেলার লেখালেখির অভ্যাসটাকে আবার ঝালিয়ে নিচ্ছেন। অবসর সময় কাটে লেখালেখি, বইপড়া, বিভিন্ন ধরনের রান্নার খোঁজখবর করে আর নিজের ছোট্টটির জন্য গান গেয়ে। ]


0 comments: