রোজকার জীবনযাত্রায় ইঁদুর দৌড়ের মধ্যে সংস্কৃতি
ও সামাজিক মূল্যবোধের কথা আমরা মনে রাখতে পারিনা , বা চাইনা। অনেকেই মনে করেন যে কেবল পুঁথিগত শিক্ষা বা নোংরা রাজনীতিই সমাজে রূপান্তর
ও প্রগতি আনতে পারে।
কিন্তু আমার পথ নাটিকা ‘পরিচয়’-এর বক্তব্য ছিল যে, আমাদের সংস্কৃতি এমন এক অমূল্য সম্পদ, যাকে অস্ত্র বানিয়ে যেকোনো যুদ্ধ জয় করা যায়, যার হাত ধরে আস্তে পারে প্রকৃত রূপান্তর। শুধু আমাদের এক জোট হয়ে, নতুন ভাবে, নতুন কাজ করতে হবে।
পেশা,
মনোরঞ্জন ও জীবন-ধারণের সকল দিকে এর উপযুক্ত ব্যবহার শুরু করা
দরকার।
নাটিকাটি প্রথমবার ২২শে ডিসেম্বর, ২০১৩-এ রবীন্দ্র সরোবরের কাছে উপস্থাপিত হয়। তার পরেও এই উপস্থাপনা বার বার আয়োজিত
হয়।


0 comments: