 |
| ছবিঃ গুগুল |
কালি পুঁজো , দীপাবলি আর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভাই ফোঁটা। চুটিয়ে খাওয়া দাওয়া আর তারপরই বিভিন্ন হজমের
গণ্ডগোল। আর তার থেকে পেট খারাপ,অম্বল,গ্যাস
শরীর খারাপ। তাছাড়া ঋতু বদলের ধাক্কাও জানান দিচ্ছে। এই সময় থ্রোট ইনফেকশন বা কাফ
অ্যান্ড কোল্ড হতে পারে। সব সময় কিন্তু ঠাণ্ডা লেগে এইসব হবে তা নয়। অনেক সময়
খাবারে রঙ বা প্রিজার্ভেটিভ থেকে
অ্যালার্জি হয় জার উপসর্গ হিসেবে এইসব
দেখা যায় ।
অতএব ভাবছেন তো কি করে বধ করবেন পেটা সুরকে? চিন্তা নেই এখানে দেওয়া হল এইসব সমস্যা
থেকে দূরে থাকর কিছু টিপস,যা আপনাকে সুস্থ থেকে উৎসবের আনন্দ
উপভোগ করতে সাহায্য করবে।
 |
| ছবিঃ গুগুল |
- কোন অজুহাতেই ব্যায়াম করা একদম বন্ধ করবেন না। চেষ্টা করুন রোজ নিয়ম করে
৩০ মিনিট ব্যায়াম ও ৩০ মিনিট হাঁটার। এর ফলে
অম্বল,গ্যাস প্রভৃতির সমস্যাকে সহজেই দূরে রাখতে পারবেন।
- রাতে যদি ভারি ডিনার করার প্ল্যান
থাকে তা হলে লাঞ্চ টা বাদ দিন। আর বাদ দেওয়া সম্ভব না হলে খুবই হাল্কা খাওয়ার বা
ফ্রুট স্যলাড খেতে পারেন। যা রাতে ভারি খাওয়ার হজম করতে আপনার পেট কে আগে থেকেই
তৈরি করে রাখবে।
- অনেক ক্ষণ কা খেয়ে থাকার অভ্যাস ছাড়ুন। বেশি ক্ষণ সম্পূর্ণ খালি পেটে
থাকলে গ্যাস এর সমস্যা দেখা দেয়। আর খালি পেটে প্রচুর খাওয়ার শরীরের কাজে লাগার
থেকে অস্বস্তি বাড়িয়ে দেয়। কোন নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে জাওয়ার আগে মুখে কিছু
দিন। যেমন একটা আপেল বা কলা।
- দিনের শুরুতে প্রোটিন জাতীয়
খাওয়ার খান। যার ফলে শরীরের হারিয়ে জাওয়া ঘাটতি তাড়াতাড়ি পূরণ হবে। আর প্রোটিন
জাতীয় খাওয়ার অনেকক্ষণ পেটে ও থাকে।
- পেট ভরে গেলে খাওয়া বন্ধ করেদিন। খাওয়ার যতই সুস্বাদু হোকনা কেন কোন মতেই
জওঃর করে বেশি খাবেন না। খাওয়ার সময় যতটা সম্ভব ছোট প্লেট বাছুন,এতে বেশি খাওয়ার
প্রবণতা কমে যায়।
- যতই কেউ অনুরধ করুন না কেন। অসময় খাওয়ার খাওয়া কে না বলুন। দিনের শেষে
আপনার শরীরকে কিন্তু আপনাকেই সমলাতে হবে।
- যাদের সুগার আছে তারা ছাড়াও বাইরে বেড়িয়ে অতিরিক্ত চিনি বা ক্রিম দেওয়া
খাওয়ায় লোভে পরে কারোরই খাওয়া উচিৎ নয়।
কোল্ড ড্রিঙ্কের ও মিল্ক শেকের বদলে ফ্রেস লাইম সোডা বা বাটার মিল্ক খেতে
পারেন।
- সারা রাত জাগার প্ল্যান থাকলে যতক্ষণ জেগে আছেন প্রচুর জল খান। দিনেও জল ও
ফল কে খাদ্য তালিকার শীর্ষে স্থান দিন। ঘুম কে কোনভাবেই অবহেলা করবেন না।
- প্রচণ্ড ঠাণ্ডা পানীয় বা খাওয়ার এড়িয়ে চলুন। হাত ও ঠোঁট খাওয়ারের আগে
পরিষ্কার করে নিন। কারণ এই দুই জায়গাই পেটে নোংরা নিয়ে যেতে সাহায্য করে।
0 comments: