শিরোনাম

কবিতা

ছবি ও লেখাঃ উৎসব ব্যানার্জী















গত বছরের পুজো, আমার ছোটবেলা থেকে চেনা দুর্গা পুজোর থেকে অনেকটা অন্য রকম ছিল, বেশ কিছু কারণ বা অকারণে পুজো তেমন ভাবে অনুভব করছিলাম না... তবুও নবমীর দিন, বাড়ি ফেরার সময় সন্ধিপুজো মন খারাপ করে দিল, বুঝলাম পুজো শেষ হতে চললো... মনের ভিতর খুব ছোটবেলার স্মৃতিরা গ্যাস বেলুন হয়ে গেল হঠাৎ করে...



ডাক দিয়ে যায় বিদায় বেলায় অবসাদের গান,
শেষ সন্ধ্যে মনে আবার অপূর্ণতার টান
খোলা মুঠোয় আস্ত একটা স্বপ্ন জমা দাগ,
হঠাৎ কেন ঝাপটা মারে খুব চেনা সেই রাগ
বোঝার আগেই ছুঁইয়ে দিলো মন খারাপের হাওয়া,
সন্ধিপুজো দিচ্ছে জানান, এবার তোমার যাওয়া...
উৎসব আজ শেষ বেলাতে রাঙিয়ে চেনা শহর,
 কাল থেকে সে হারিয়ে যাবে গুনবে আবার প্রহর...
ব্যস্ত শহর, ব্যস্ত এ মন, ব্যস্ত তুমি আমি,
এত সবের মাঝেও তোমায় ভালোবাসতে জানি...

0 comments: