![]() |
| গোলের উচ্ছাসে চেন্নাইয়ান এফসি |
ইন্ডিয়ান
সুপার লিগে জয় দিয়ে যাত্রা শুরু করলো চেন্নাই এক্সপ্রেস। মারগাঁওতে অ্যাওয়ে ম্যাচে
হোম টিম এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়ে দিল অভিষেক বচ্চনের চেন্নাইয়ান এফসি।
গোয়া
শুরুতেই আক্রমণাত্মক খেলা শুরু করলেও ধীরে ধীরে ম্যাচের রাশ ধরে নেয় চেন্নাই।
ম্যাচের ৩২ মিনিটে ইলানোর বাড়ানো বল থেকে চেন্নাইয়ের হয়ে প্রথম গোল করেন বলওয়ান্ত
সিং। বলওয়ান্তই প্রথম আইএসএল-এ, প্রথম
ভারতীয় স্কোরার। এরপর ম্যাচের ৪৩ মিনিট। গোয়ার ভারতীয় ডিফেন্ডার প্রবীর দাস বলওয়ান্তকে
পেনাল্টি বক্সের সামনে কড়া ট্যাকেল করলে ফ্রি কিক পায় চেন্নাই। ফ্রি কিকে দুর্দান্ত একটি
গল করে ব্যবধান বাড়ান চেন্নাইয়ের মার্কি প্লেয়ার ইলানো ব্লামার। ৬৫ মিনিটে গ্রেগরি
আর্নোলিন গোয়ার হয়ে ব্যবধান কমালেও জয়ের রাস্তা খুলতে পারেনি মাতারাজ্জির এফসি
গোয়া।
২০০৬
বিশ্বকাপে জিনেদিন জিদানের সাথে হেড-বাট বিতর্কে জড়িয়ে পড়া প্রাক্তন ইতালিয়
মিডফিল্ডার মার্কো মাতারাজ্জিকে ফুটবলারের ভূমিকায় দেখা যায়নি আজকের ম্যাচে।
ফুটবলারের বদলে ম্যানেজারের দায়িত্বই সামলান চেন্নাইয়ের মার্কি ফুটবলার কাম কোচ।
এফসি
গোয়া: জান সেদা,
এন দাস, পি দাস, জি
আর্নোলিন, ওয়াই বেনজেলাউ, পি
কার্ভালো, রবার্ট পিরেস, এডগার
মার্সেলিয়ানো, জি ফার্নান্ডেজ, মিগুয়েল
হারলেইন, এইচ নারজারি, র্যান্টি
মার্টিন, ক্লিফোর্ড মিরান্ডা, ব্রুনো
পিনহেইরো।
চেন্নাইয়িন
এফসি: জি বার্সিগ্লিয়ানো,
এম সিলভেস্ত্রে, গৌরমাঙ্গি সিং, বি মেন্ডি, এ দাস, এল সিং,
এলানো, ব্রুনো পেলিসারি, ডেনসন দেবদাস, ব্রোজান , জেজে,
জাইরো আন্দ্রেস সুয়ারেজ, স্টিভেন মেনডোজা।

0 comments: