স্যার আর্থার কোনান দয়্লের সৃস্ট শার্লক হোমস এর
জনপ্রিয়তা শুধু পেপারব্যাকের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে টিভির
ছোট পর্দার সাথে সাথে রূপালি পর্দাতেও। শার্লকের ভক্তরা শুধু বইতে পড়া নয়, তাদের
প্রিয় গোয়েন্দার কীর্তি টিভি ও সিনেমার পর্দাতে দেখতেও সমান আগ্রহী।
টিভির পর্দায় বেনেডিক্ট কাম্বারব্যাচ।আর রুপাল পর্দায়
রবার্ট ডাউনি জুনিয়র। দুই জায়গায়ই সফল শার্লক হোমস।
আর শার্লক হোমসের ভক্তদের
কাছে সুখবর। বড় পর্দার নায়ক রবার্ট ডাউনি জুনিয়র জানালেন,তাঁর অভিনীত শার্লক সিরিজের তৃতীয় ছবি আসছে। তিনি এটাও জানিয়েছেন যে ছবিটি নির্মাণের বিষয় এখনও প্রাথমিক স্তরেই আছে। তবে কয়েকদিনের মধ্যেই সমস্ত কিছু চূরান্ত হয়ে যাবে।
২০০৯ সালে মুক্তি পায় রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত শার্লক হোমসের প্রথম ছবিটি।
দুই বছর পর
মুক্তি পায় সিরিজের দ্বিতীয় ছবি শার্লক হোমস: আ গেম অব শ্যাডোস ।দুটি সিনেমারই
পরিচালক ছিলেন গাই রিচি। ছোট পর্দার শার্লকের সঙ্গে ডাউনি জুনিয়রের শার্লকের পার্থক্য হলো,প্রখ্যাত গোয়েন্দাকে তিনি আধুনিক প্রেক্ষাপটে তুলে আনেননি।বরং এই সময়টার রং
পাল্টে নিয়ে গেছেন সেই পুরোনো সময়টায়। তবে নতুন শার্লক হোমস কোন প্রেক্ষাপটে
থাকবেন সেটাই এখন দেখার বিষয়।

0 comments: