শিরোনাম

ফাটাফাটি ফুটবলে জয় অ্যাথলেটিকো দে কোলকাতার

গোলের পর সতীর্থদের অভিনন্দন ফিকরুকে ৷ ছবি-ট্যুইটার
‘হোয়াট আ ভিক্ট্রি। হোয়াট আ ভিক্ট্রি। হ্যাঁ সারা দেশ জুড়ে এবং বিদেশেও সমগ্র বাঙালি ফুটবল প্রেমীদের এখন একটাই স্লোগান,‘হোয়াট আ ভিক্ট্রি’ভারতের ফুটবল ইতিহাসে যুগান্ত সৃস্টিকারী ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি কে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস সৃস্টি করল অ্যাথলেটিকো দে কোলকাতা। উদ্বোধনী অনুস্ঠান যেরকম ঝলমলে ঠিক সেরকমই ঝলমলে ফুটবল খেলল অ্যাথলেটিকো দে কোলকাতা।
  
ম্যাচের ২৬ মিনিট। লুই গার্সিয়ার পাশ ধরে দূরন্ত গতিতে উঠে গিয়ে মিস্টুকে পরাজিত করে প্রথম গোল অ্যাথলেটিকোর ইথোয়পিয়ান ফুটবলার ফিকরুর। এরপর ৬৯ মিনিট। ২৫ গজ দূর থেকে জোরালো শট প্রাক্তন রিয়েল মাদ্রিদ ডিফেন্ডার বোরজা ফার্নান্ডেজের। আবার পরাজিত মুম্বই এর গোলরক্ষক সুব্রত পাল। ২-০ গলে এগিয়ে যায় কোলকাতা। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে পরিবর্ত হিসাবে নামা আর্নল্ড রবার্ট মুম্বই সিটি এফসির কফিনে শেষ পেড়েকটি পুঁতে দেন। ৩-০ গোলে রহিম নবির দলকে জাস্ট উড়িয়ে দেয় হাবাস বাহিনি।

আইপিএল এর ধাঁচে গড়া আইএসএল। আইপিএল এ কেকেআরের কড়বো লড়বো জিতবোরের মতোন আইএসএল এও অ্যাথলেটিকো দে কোলকাতার ফাটাফাটি ফুটবল বাস্তবেই ফাটাফাটি। আজকের এই জয়ের ফলে ভারতের সবচেয়ে বড় ফুটবল শো আইএসএল এর প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়ল প্রিন্স অব কোলকাতা সৌরভ গাঙ্গুলির  অ্যাথলেটিকো দে কোলকাতা।







0 comments: