শিরোনাম

দুর্গা পূজার নির্ঘন্ট আমেরিকা সময়অনুযায়ী



















১৪২১ সালের (ওয়াশিংটনআমেরিকা শ্রী শ্রী শারদীয়া পূজা সময়সূচী 


ষষ্ঠীঃ- ২৯শে সেপ্টেম্বর, সোমবার - সূর্য্যোদয় ঘ ৭|৪,সূর্য্যাস্ত ঘ ৬|৫৫, পূর্ব্বাহ্ণ ঘ ১১|২ | ষষ্ঠী রাত্রি ঘ ২|১৯ পর্য্যন্ত | শ্রীশ্রী দুর্গাষষ্ঠী | পূর্ব্বাহ্ণ মধ্যে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৮|৩৩ মধ্যে পুনঃ দিনা ঘ ১০|২ গতে পূর্ব্বাহ্ণ মধ্যে) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা, (অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ) | সায়ংকালে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস |

সপ্তমীঃ- ৩০শে সেপ্টেম্বর, মঙ্গলবার - সূর্য্যোদয় ঘ ৭|৫, সূর্য্যাস্ত ঘ ৬|৫৫, পূর্ব্বাহ্ণ ঘ ১১|৩ | সপ্তমী রাত্রি ঘ ১২|৪৯ পর্য্যন্ত | শ্রী শ্রী ষরদীয়া দুর্গাপূজা | পূর্ব্বহ্ণ মধ্যে দ্ব্যাত্মক চরলগ্নে ও চরণবাংশে (কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৮|৩৪ মধ্যে পুনঃ দিবা ঘ ১০|৩ গতে পূর্ব্বাহ্ণ মধ্যে) শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা, (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্ম্তঃ) | রাত্রি ঘ ১২|৪৯ গতে ১|৩৭ মধ্যে দেবীর অর্দ্ধরাত্রিবিহিত পূজা | দেবীর ঘোটকে আগমন | ফল - ছত্রভঙ্গ |

মহাষ্টমীঃ- ১লা অক্টোবর, বুধবার - সূর্য্যোদয় ঘ ৭|৬, সূর্য্যাস্ত ঘ ৬|৫৩, পূর্ব্বাহ্ণ ঘ ১১|৩ | মহাষ্টমী রাত্রি ঘ ১১|১৯ পর্য্যন্ত | পূর্ব্বাহ্ণ মধ্যে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ১০|৪ মধ্যে) শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ ও কেবল মহাষ্টম্যাদিকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা, (অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ) | পূর্ব্বাহ্ণ মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস | রাত্রি ঘ ১০|৫৫ গতে সন্ধিপূজারম্ভ | রাত্রি ঘ ১১|১৯ গতে বলিদান | রাত্রি ঘ ১১|৪৩ মধ্যে সন্ধিপূজা সমাপন |


মহানবমঃ- ২রা অক্তোবর, বৃহস্পতিবার - সূর্য্যোদয় ঘ ৭|৭, সূর্য্যাস্ত ঘ ৬|৫২, পূর্বাহ্ণ ঘ ১১|৪ | মহানবমী রাত্রি ঘ ৮|৫৪ পর্য্যন্ত | পূর্ব্বাহ্ণ মধ্যে শ্রীশ্রী শারদীয়াদুগাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্ত | পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ |


বিজয়াদশমীঃ- ৩রা অক্টোবর, শুক্রবার - সূর্য্যোদয় ঘ ৭|৮, সূর্য্যাস্ত ঘ ৬|৫০, পূর্ব্বাহ্ণ ঘ ১১|৪ | বিজয়াদশমী সন্ধ্যা ঘ ৬|৩৭ পর্য্যন্ত | পূর্ব্বাহ্ণ মধ্যে দ্ব্যাত্মক চরলগ্ণে ও চরণবাংশে (কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ১০|৫ মধ্যে) শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা, (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ) | দেবীর দোলায় গমন | ফল - মড়ক | বিজয়াদশমীকৃত্য কোলাচারানুসারে বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা | দশেরা |

0 comments: