শিরোনাম

অ্যাপেল আইফোন ৬

মনে আছে অ্যাপেল আইফোন বেরনোর আগের রাত গুলোর কথা।সেই উন্মাদনাই বজায় রাখল অ্যাপেল আইফোন-নিউইয়র্কের ফোনের দোকান গুলির সামনে আগের রাত থেকেই ক্রেতার ভির ছিল চোখে পরার মত।যদিও আনুষ্ঠানিক রিলিসের আগেই বাজারে অ্যাপেল কোম্পানির হাজারো সতর্কতা সত্ত্বেও আইফোন-৬ এর ছবি বেড়িয়ে গিয়েছিলো।তার ফলে উন্মাদনা উঠে তুঙ্গে। অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত ক্ষণ।যদিও ইন্ডিয়ান আইফোন প্রেমীদের আপেক্ষা করতে হবে ১৭ই অক্টোবর পর্যন্ত। কিন্তু কি আছে এই ফোনে যার জন্য এত চাপানউতোর – একনজরে দেখে নেওয়া যাক নতুন আইফোনের নতুন ফিচার গুলো।
 ক্যামেরা ৮ মেগাপিক্সেলের, যা দিয়ে ইমেজ স্টেবিললাইজেশন-সহ সব ধরনের সুবিধা পাওয়া যাবে।১০৮০ পিক্সেল ভিডিও রেকর্ডিংয়ের সুবিধানতুন আইফোনে রেটিনা ডিসপ্লে থাকছে যাকে বলা হয় রেটিনা এইচডি। রেজোলিউশন ১,৩৩৪×৭৫০ মাপের এইচডি।এ8 প্রসেসর নিঃসন্দেহে ৫এস এর থেকে ৫০ ভাগ বেশী শক্তিশালী এবং দ্রুতগতি সম্পন্ন। চার্জও কম খরচ হবে, একবার চার্জে কমপক্ষে ১১ ঘণ্টা ভিডিও অথবা ১৪ ঘণ্টা ওয়াই-ফাই ব্যাবহার করা সম্ভব। আর ডেটা আদানপ্রদানের ক্ষেত্রে এটি ৫-এস থেকে তিন গুণ বেশী গতিসম্পন্ন।
 প্রথমবারের মতো অ্যাপেল তাদের প্রযুক্তিতে যোগ করলো এনএফসিযদিও স্যামসাং ইতিমধ্যেই এর ব্যাবহার শুরু করেছে। তবে অ্যাপেল এনএফসি ব্যাবহারের পাশাপাশি সম্পূর্ণ একটি মোবাইল পেমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে। অ্যাপেল পের মাধ্যমে এখন থেকে যে কেউ কেনাকাটা থেকে শুরু করে অর্থ লেনদেনও করতে পারবে। অতএব ততদিন পর্যন্ত অ্যাপেল আই ফোন- ৬ এর উন্মাদনা বজায় থাকবে যতদিন না অ্যাপেল তাদের পরবর্তী ফোন বাজারে আনছে।

কেন কিনবেন আইফোন-৬  ডিভাইস টাইপ: স্মার্ট ফোন।ও এস: আই ও এস(এইট এক্স)।আয়তন: ৫.৪৪x২.৬৪x০.২৭ ইঞ্চি।ওজন: ১২৯ গ্রাম। তৈরি: অ্যালুমিনিয়াম।
ডিসপ্লে  সাইজ: ৪.৭ ইঞ্চি।রেজোলিউশন: ৭৫০x১৩৩৪ পিক্সেল।পিক্সেল ডেনসিটি: ৩২৬ পিপিআই।প্রযুক্তি: আইপিএস এলসিডি।
ক্যামেরা   ক্যামেরা: ৮ মেগাপিক্সেল।ফ্ল্যাশ: ডুয়েল এলইডি।অ্যাপারচার সাইজ: এফটু ডট টু।বৈশিষ্টসমমূহ: ব্যাক ইলুমিনেটেড সেন্সর, অটো ফোকাস, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, ডিজিট্যাল ইমেজ স্টেবিলাইজেশন, ডিজিট্যাল জুম, জিও ট্যাগিং, এইচডিআর প্যানোরমা।ফ্রন্ট ক্যামেরা: ১.২ মেগাপিক্সেল।
ক্যামকর্ডার  ক্যামকর্ডার: ১৯২০x১০৮০( ফুল এইচডি)।বৈশিষ্ট: অটো ফোকাস, ভিডিওর মধ্যেই স্টিল পিকচার, ভিডিও কলিং।
হার্ডওয়্যার  সিস্টেম চিপ  অ্যাপেল এ ৮।প্রসেসর ৬৪ বিট।গ্রাফিস্ক প্রসেসর।ইনবিল্ট স্টোরেজ ১২৮ জিবি।
ব্যাটারি  স্ট্যান্ড বাই টাইম: ১০ দিন(২৪০ ঘণ্টা)।টক টাইম ১৪ ঘণ্টা।ক্যাপাসিটি: ১৮০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার(এম এ এইচ)।
মাল্টিমিডিয়া   বৈশিষ্ট: অ্যালবাম, আর্টিস্ট, প্লেলিস্ট, ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক।স্পিকার: ইয়ারপিস, লাউডস্পিকার।ন্যাভিগেশন: টার্ন বাই ন্যাভিগেশন।অন্যান্য: ন্যানো সিম, জিপিএস, সেল আইডি, ওয়াই ফাই।


0 comments: