শিরোনাম

দুর্গা পূজার নির্ঘন্ট ভারতীয় সময়অনুযায়ী

         
         











১৪২১ সালের (কলকাতা) পশ্চিমবঙ্গে শ্রী শ্রী শারদীয়া পূজা সময়সূচী 


চতুর্থীঃ- ১১ই আশ্বিন ১৪২১(ইং ২৮ সেঃ ২০১৪)রবিবার।শুক্ল চতুর্থী।সময় ২৭শে সেঃ দুপুর ৩টা২৮ থেকে ২৮শে সেঃ দুপুর ৩টা৫০ পর্যন্ত।

পঞ্চমীঃ- ১২ই আশ্বিন,(ভা:৭ই আশ্বিন),ইং ২৯শে সেপ্টেম্বর, সোমবার - সূর্য্যোদয় ঘ ৫|৩০,সূর্য্যাস্ত ঘ ৫|২৪,পূর্ব্বাহ্ন ঘ ৯|২৮ | পঞ্চমী দিবা ঘ ১২|৫৫ পর্য্যন্ত | সায়ংকালে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন |

ষষ্ঠীঃ- ১৩ই আশ্বিন,(ভা:৮ই আশ্বিন),ইং ৩০শে সেপ্টেম্বর, মঙ্গলবার - সূর্য্যোদয় ঘ ৫|৩০,সূর্য্যাস্ত ঘ ৫|২৩,পূর্ব্বাহ্ন ঘ ৯|২৮ | ষষ্ঠী দিবা ঘ ১১|৪৯ পর্য্যন্ত | শ্রীশ্রী দুর্গাষষ্ঠী |পূর্ব্বাহ্ন মধ্যে (কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৬|৫৯ মধ্যে পুনঃদিবা ঘ ৮|২৮ গতে পুর্ব্বাহ্ণ মধ্যে)শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা(অত্রকৃত্য়ে বারবেলানুরোধে নিরবাকাশে ন বহু সম্মতঃ) | সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস |

সপ্তমীঃ- ১৪ই আশ্বিন,(ভা: ৯ই আশ্বিন),ইং ১লা অক্টোম্বর, বুধবার - সূর্য্যোদয় ঘ ৫|৩০, সূর্য্যাস্ত ঘ ৫|২২,পূর্ব্বাহ্ণ ঘ ৯|২৮ | সপ্তমী দিবা ঘ ১০|১৯ পর্য্যন্ত | শ্রীশ্রী শারদীয়া দূর্গা পূজা | পূর্ব্বাহ্ণ মধ্যে দ্ব্যাত্মক চরলগ্নে ও চরণবাংশে(কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৮|২৮ মধ্যে) শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ,স্থাপন,সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা,(অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)| দেবীর নৌকায় আগমন |ফল-শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধি | রাত্রি ঘ ১১|২ গতে ১১|৫০ মধ্যে দেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা |

মহাষ্টমীঃ- ১৫ই আশ্বিন, (ভা: ১০ই আশ্বিন), ইং ২রা অক্টোবর, বৃহস্পতিবার - সূর্য্যোদয় ঘ ৫|৩১, সূর্য্যাস্ত ঘ ৫|২১, পূর্ব্বাহ্ণ ঘ ৯|২৮ | মহাষ্টমী দিবা ঘ ৮|২৯ পর্য্যন্ত | দিবা ঘ ৮|২৯ মধ্যে (কিন্তু সন্ধিপূজানুরোধে দিবা ৮|৫ মধ্যে) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি - ক্ল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা | দিবা ঘ ৮|২৯ মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস |

সন্ধিপূজাঃ- দিবা ঘ ৮|৫ গতে ৮|৫৩ মধ্যে সন্ধিপূজা | 
দিবা ঘ ৮|৫ গতে সন্ধিপূজারম্ভ | দিবা ঘ ৮|২৯ গতে বলিদান | 
দিবা ঘ ৮|৫৩ মধ্যে সন্ধিপূজা সমাপন | 

মহানবমী ও বিজয়াদশমীঃ-  ১৬ই আশ্বিন, (ভা: ১১ই আশ্বিন), ইং ৩রা অক্টোবর, শুক্রবার - সূর্য্যোদয় ঘ ৫|৩১ গতে, সূর্য্যাস্ত ঘ ৫|২০, পূর্ব্বাহ্ণ ঘ ৯|২৮ | মহানবমী প্রাতঃ ঘ ৬|২৪ পরে বিজয়াদশমী শেষরাত্রি ঘ ৪|৭ পর্য্যন্ত | প্রাতঃ ঘ ৬|২৪ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা | পূর্ব্বাহ্ণ মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতের পারণ | প্রতঃ ঘ ৬|২৪ গতে পূর্ব্বাহ্ণ মধ্যে দ্ব্যাত্মক চরলগ্ণে ও চরণবাংশে (কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৮|২৮ মধ্যে) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা, (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ) | দেবীর দোলায় গমন | ফল - মড়ক | বিজয়াদশমীকৃত্য | কুলাচারানুসারে বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা | 

0 comments: