শিরোনাম

পিকে কে?

পিকের নতুন পোস্টারে পুলিশ অফিসারের পোশাকে হাজির আমির খান। কিন্তু এই পোশাকটা যে আরও অদ্ভুত।আবরণহীন শরীরের পোস্টার প্রকাশ করে ইতিমধ্যেই তুমুল আলোচিত-সমালোচিত আমির খান।পিকের প্রথম পোস্টারটির পর একে একে আরও দুটি পোস্টার প্রকাশিত হয়েছে। কিন্তু আসল পিকে পোস্টার কোনটি?পিকের প্রথম পোস্টারটির পর একে একে আরও দুটি পোস্টার প্রকাশিত হয়েছে। কিন্তু আসল পিকে পোস্টার কোনটি?

পিকের প্রধান চরিত্রে অভিনীত আমির খানও বলছেন,পিকেতে তাঁকে দেখা যাবে ভিন্নরূপে। টাইমস অফ ইন্ডিয়ায় এক সাক্ষ্যাৎকারে আমির খান আরও বলেছেণ'পিকের প্রথম পোস্টার দেখে দর্শক যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন,ছবিটি দেখলে কিন্তু সবার ভুল ভেঙে যাবে।

পিকের প্রথম পোস্টারে দেখা গেছে, আমির রেললাইনের ওপর দাঁড়িয়ে আছেন। হাতে ধরে রেখেছেন পুরোনো দিনের রেডিও সেট। আমিরের বিবস্ত্র শরীরের কিছু অংশ ঢাকা পড়েছে ওই রেডিও সেটে। পরের পোস্টারে আমির খানকে দেখা গেছে বাদকের বেশে। পরনে ঢোলা পায়জামা,গুজরাটি কুর্তা,চোখে সানগ্লাস,হাতে ফরাসি হর্ন ধরা ওই পোস্টারটিও পিকে নিয়ে এক রহস্য তৈরি করে। আর এবারের নতুন পোস্টারে আমির খান পরেছেন বেঢপ আকারের ইউনিফর্ম। লাল বেল্ট আর পাশে ঝোলানো রয়েছে ট্রানজিস্টরসদৃশ একটি বস্তু।

পিকে ছবির পোস্টার দেখে আমির-ভক্তরা ধারণা করতে পারছেন না ঠিক কী ধরনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। প্রথম পোস্টার দেখে অনেকেই ধারণা করছিলেন,আমির বুঝি এলিয়েনের চরিত্রে থাকবেন।দ্বিতীয় পোস্টার দেখে অনেকেই ধারণা করছিলেন,আমির বুঝি ব্যান্ড মাস্টার আর এবারে আমির কী পুলিশ অফিসার?

রাজকুমার হিরানি পরিচালিত পিকে মুক্তি পাবে আগামী ১৯ ডিসেম্বর। ছবিটিতে আমির খানের সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, আনুশকা শর্মা ও সুশান্ত সিং রাজপুত। পিকে নিয়ে আমির আর কী রহস্য করেন,সেটাই এখন বলিউডে সবচেয়ে চর্চিত বিষয়।

0 comments: