শিরোনাম

ঢাকা থেকে প্রকাশ অনুপমের বাক্যবাগীশ

প্রথমবারের মতো বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে কলকাতার জনপ্রিয় গায়ক অনুপম রায়ের গানের অ্যালবাম ‘বাক্যবাগীশ’। ঈদ ও পূজাকে সামনে রেখে অনুপমের  একক অ্যালবামটি প্রকাশ করেছে জিরোনা বাংলাদেশ। একই সঙ্গে কলকাতায় অ্যালবামটি প্রকাশ করেছে জিরোনা এন্টারটেইনমেন্ট।

অ্যালবাম প্রসঙ্গে অনুপম রায় জানান ‘বেশ কয়েকবার বাংলাদেশ যাওয়া-আসার কারণে ইচ্ছে ছিল—দুই বাংলা মিলে একটি অ্যালবাম প্রকাশের। এবার তা হওয়ায় আমি খুব আনন্দিত। আশা করছি, অ্যালবামটি দুই বাংলার সবার ভালো লাগবে। অ্যালবামের গানগুলোও আমার নিজস্ব স্টাইলে তৈরি করেছি। গানের কথা, সুর ও কম্পোজিশান, সবকিছুতে নতুনত্ব আনার চেষ্টা করেছি’।’

0 comments: