![]() |
| ছবি ও লেখাঃ সন্দীপ বোস |
লেখক পরিচিতিঃ সঙ্গীতবিদ ও সঙ্গীত প্রশিক্ষক
প্রধান শিক্ষক রোলাল্ড মিউজিক স্কুল
প্রাক্তন মুখ্য গীটার বাদক ব্রিটিশ ব্যান্ড ‘থ্রু দ্যা স্ট্রম’
বর্তমান সদস্য ‘আন্ডার কভার’
কর্ণধার ‘কলকাতা স্কুল অব রক্’
প্রশ্ন করেছিলে আমায়, কেন এই লাল আকাশ
আসলে আকাশতো গেছে রেগে, করছে আমাদের পরিহাস
মায়েদের চোখের জল আজ শুকিয়ে গেছে
আর ছেলেরা করছে আজ মারামারি, মাঠে ময়দানে
আমাকে জেতে হবে বহু দূরে ওই মরুভূমির প্রান্তরে
হাত-পা কাটা সৈনিকদের হৃদয়ে আলো জ্বালাতে হবে
তাদের মায়েদের চোখের জল আমায় মোছাতে হবে
আর বাবাদের চাপা কান্না আমায় সহ্য করতে হবে
লাল আকাশ দেখে নীল স্বপ্ন………………পাখিরা শুনতে চায় তার লাল গল্প
গল্প বলেছিলে আমায় এক রাজার নাম আলেকজান্ডার
তার বাবা নাকি তাকে বলেছিল তার রাজ্যটা বড়ই ছোটো
তাই ঘোড়ায় চড়ে আলেকজান্ডার বহু রাজ্য জয় করলো
আর পথে পথে পড়ে রইল অসংখ্য মানুষের মৃত দেহ
রাজাদের এখনও দেখি আমি ভিন্ন ভিন্ন বেশে
মানুষরাই রাজাদের, রাজারা পুষছে তাদের মারবে বলে
আমাদের ওই ক্ষিপ্ত আকাশ দুঃখের মধ্যেও হাসে
যেন মানুষ ধ্বংস হলে সে যায় বেঁচে।
লাল আকাশ দেখে নীল স্বপ্ন………………পাখিরা শুনতে চায় তার লাল গল্প

0 comments: