শিরোনাম

টেনিসে ভারতের রুপো

পুরুষদের ডবল বিভাগে এশিয়াডে ভারতকে রূপো পাইয়ে দিলেন সাকেথ মিনানি ও সনম সিং-এর জুটি।  
 দক্ষিণ কোরিয়ার লিম ইয়ংকিউ ও হিয়ন চাঙ জুটি সনমদের স্ট্রেট সেটে ৫-৭, ৬-৭(২) ১ ঘণ্টা ২৯ মিনিটে হারান৷ দক্ষিণ কোরিয়ার এই জুটি এর আগে সেমিফাইনালে ভারতের য়ুকি ভামব্রি ও দিভিজ শারানকে হারিয়েছিলেন৷ 

রবিবার মিক্সড ডাবলসের সেমিফাইনালে চিনের ঝেং-ঝাং জুটিকে স্ট্রেট সেটে (৬-১,৬-৩) 
হারিয়ে ফাইনালে ওঠেন সানিয়া মির্জা ও তাঁর পার্টনার সাকেথ৷ ফলে মিক্সড ডাবলসে এবং ডাবলসে দুই ইভেন্টেই দেশের জন্য রূপো নিশ্চিত করলেন মিনানি৷
 টেনিসে এখন পর্যন্ত ভারতের সংগ্রহ মহিলা ও পুরুষ বিভাগে মিলিয়ে তিনটি ব্রোঞ্জ সহ একটি রূপো। 

0 comments: