শিরোনাম

ফের ঘর বাঁধলেন জর্জ ক্লুনি

কথা রাখতে পারলেন না অস্কারজয়ী হলিউডের অভিনেতা জর্জ ক্লুনি। ১৯৯৩ সালে অভিনেত্রী টালিয়া বলসমের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর আর কখনোই বিয়ের পথ মাড়াবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন ক্লুনি। কিন্তু সে প্রতিজ্ঞা ভেঙে গত শনিবার প্রেমিকা অমল আলামুদ্দিনকে বিয়ে করেছেন ৫৩ বছর বয়সী এ তারকা অভিনেতা।
কথা ছিল আগামীকাল সোমবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন জর্জ ক্লুনি ও ব্রিটিশ আইনজীবী অমল আলামুদ্দিন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই গতকাল শনিবার সন্ধ্যায় বিয়ের পর্ব সেরেছেন এই প্রেমিক যুগল। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ক্লুনির মুখপাত্র স্ট্যান রোজেনফিল্ড এক বিবৃতিতে জানিয়েছেন, ২৭ সেপ্টেম্বর ইতালির ভেনিসে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন জর্জ ক্লুনি ও অমল আলামুদ্দিন।

0 comments: