শিরোনাম

রেফারিদের দাদাগিরি খর্ব করতে তৎপর ব্লাটার

এতদিন ফুটবল মাঠে রেফারিরাই ছিল শেষ কথা।তবে খুব শীঘ্রই রেফারিদের এই একচেটিয়া ক্ষমতা খর্ব করতে চলেছেন ফিফা সভাপতি শ্যেপ ব্লাটার।এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন ম্যাচ চলাকালীন রেফারিদের কোনও সিদ্ধান্ত পছন্দ না হলে কোচেরা সরাসরি রেফারিকে চ্যালেঞ্জ জানাতে পারেন।তিনি আরও জানিয়েছেন আগামী বছর নিউজিল্যান্ডে অনুর্ধ ২০ বিশ্বকাপে এই পদ্ধতি পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে।
     রেফারিদের চ্যালেঞ্জ জানানোর জন্য সাইড লাইনে একটি করে টেলিভিশন মনিটার রাখা থাকবে।কোচেরা চ্যালেঞ্জ জানালে রেফারি মনিটারে রিপ্লে দেখে নিজের সিদ্ধান্ত পুনরায় বদল করতে পারবেন।

0 comments: