শিরোনাম

নোনা ইলিশ খিচুড়ি

নোনা ইলিশ খিচুড়ি
নোনা ইলিশ খিচুড়ি 
ইলিশের পর্ব প্রয় চুকে গেছে বললেই হল। বাজারে এই সময় ইলিশ পাওয়া আর সুপার লটারি জেতা সমান। আর পেলেও তার দাম আকাশ ছোঁয়া। বর্ষার পরে পূজার এই কদিনের একদিন ইলিশের একটা পদ রান্না করে তাক লাগিয়ে দেবেন বলেই পরমা প্রতি বছর কিছু নোনা ইলিশ তৈরি করে রাখেন। এইবার ইলিশের পদ রান্না করার আরও একটা কারণ হল মেয়ে-জামাই প্রবাস থেকে দেশে আসছে পূজা কাটাতে। মাছের পদ খেতে বড় ভালবাসে মেয়ে-জামাই দুজনেই। তার ওপর ইলিশ হলেত কথাই নেই। রান্না ঘরের দোরগোড়া ছারতেই চায়না কেউ। পূজার একদিন নোনা ইলিশ খিচুড়ি  রেঁধে খাওয়াবেন ঠিক করেছেন পরমা।


নোনা ইলিশ বানানর পদ্ধতিঃ- ইলিশ টুকরো করে কেটে জলে না ধুয়ে ওই অবস্থাতেই ২৫০গ্রম নুন মাখিয়ে কাঁচের জারে ভরে রোদে রাখতে হবে।  প্রতিদিন রোদে দিতে হবে আর অল্প করে নুন দিতে হবে। রান্না করার আগে মাছ গুলকে গরম জলে ভিজিয়ে রেখে ভাল করে ধুয়ে নিতে হবে। ভাল করে না ধুলে অতিরিক্ত নুন মাছগুলো থেকে বেড়িয়ে যাবেনা।

খিচুড়ি  তৈরির উপকরণঃ-  চাল ৫০০ গ্রাম মুগ ডাল ২০০ গ্রাম, হলুদ ১ চা চামচ, তেজপাতা ২-৩টি, তেল হাফ কাপ, ঘি ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা কয়েকটা ফালি করা, পেঁয়াজ কুচি হাফ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গরম মশলা পরিমানমত, নুন স্বাদমত।

ইলিশের জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হলঃ  কাঁটাছাড়ানো ইলিশ মাছের কিমা ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, সর্ষে বাটা ১ চা চামচ, পাঁউরুটি ২ টুকরো, কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ মাছে আগে থাকতেই যেহেতু নুন দেওয়া আছে তাই আলাদা করে নুন দিতে হবেনা। 


প্রণালীঃ- ইলিশ মাছের কিমাগুলি সমস্ত উপকরণ দিয়ে মেখে ৩০ মিনিট ম্যারিনেট করতে রেখে দিন। ডাল ধুয়ে আধঘণ্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিন। হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে তারমধ্যে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো ও তেজপাতা দিয়ে কিছুক্ষন রান্না করুন। এরপর হাঁড়িতে সিদ্ধ চাল, ডাল দিয়ে মশলাগুলি ভালভাবে মিশিয়ে নিন। এর মধ্যে অন্য একটি পাত্রে মাঝারি আঁচে ইলিশ ছোট ছোট বল আকারে গড়ে নিয়ে ডোবা তেলে ভেজে তুলুন। খিচুড়ির ভাত ফুটে গেলে ভাঁজে ভাঁজে ইলিশ বল দিয়ে অল্প আঁচে মিনিট ১০ থেকে ১৫ বসিয়ে রাখুন। তারপর উপরে ঘি এবং গরমমশলা দিয়ে নামিয়ে নিন। তাহলেই তৈরি আপনার পূজার দিনের নতুন বাঙালি খাবার নোনা ইলিশ খিচুড়ি

 **************
ছবি ও লেখাঃ প্রিয়াংকা দাশ 
[লেখক পরিচিতি: বাংলা ও  মাস কমিউনিকেশন নিয়ে মাস্টার্সবর্তমানে স্ব-নিযুক্ত কাজের সাথে যুক্ত। এছাড়াও লেখা-লেখির নেশা ছোট থেকেই। আর ভালবাসেন নিত্য নতুন রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে।] 

0 comments: