শিরোনাম

ব্রেন হিনা

ব্রেনের মূল্যবান অংশ সেরিবেলাম অদৃশ্য।যাকে আমরা ‘লঘু মস্তিস্ক’ বলে চিনি। সেখানে সেরিব্রস্পাইনাল ফ্লুইডে ভর্তি। জীবনের চব্বিশ বছর কাটিয়ে দেওয়ার পর চিনের এক মহিলা জানতে পারল তাঁর ব্রেনের মূল্যবান অংশ নেই। চিনের এই মহিলার হঠাৎ মাথা ঘোরা ও বমি হতে থাকে। হাসপাতালে ভর্তি হলে স্ক্যান করার পরে ডাক্তাররা এক্সরে প্লেটে ছবি দেখে বিস্মিত হন। মাথার এই মূল্যবান অংশ বাদে কিভাবে তিনি জীবনের এত গুলো বছর কাটালেন সেটাই চিন্তার বিষয়।
ডাক্তাররা আরও জানিয়েছেন, এই মহিলা ৯ জনের এলিট ক্লাবের সদস্য হলেন, যাঁদের সেরিবেলাম অর্থাৎ লঘু মস্তিস্ক ছাড়াই জীবনযাপন করছেন। কিন্তু এই জটিল রোগে আক্রান্ত রোগীরা যৌবনের গন্ডি পেরোতে পারেন না। ব্রেনের এই ছোট্ট মূল্যবান অংশটি শরীরে ভারসাম্য রক্ষা করে। ব্রেনের ৫০ শতাংশ নিউরন থাকে এখানে।

0 comments: